ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর ২৩৪ জন বিধায়কের জন্য সরকারি গাড়ি প্রদান এবং জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও ব্যক্তিগত সচিবের খরচ বাবদ বিশেষ ভাতা ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিধানসভায় এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, বিধায়কদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত সহজ করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন ও সাধারণ পটভূমি থেকে উঠে আসা বিধায়কদের দাপ্তরিক কাজ ও জনসেবামূলক কার্যক্রম আরও সহজ করতে সরকারি গাড়ি ও অতিরিক্ত ভাতার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। খবর এনডিটিভির।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক বিধায়ককে একটি সরকারি গাড়ি দেওয়া হবে। পাশাপাশি গাড়িচালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি মাসে ৭৫ হাজার রুপি ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যক্তিগত সচিব নিয়োগে প্রত্যেক বিধায়ককে মাসে আরও ২৫ হাজার রুপি অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসিকে বিধায়ক জ্যোতিমানির দাবির পরিপ্রেক্ষিতেই এমন ঘোষণা এসেছে।

এ সিদ্ধান্তকে ঘিরে বিধানসভার ভেতরে ও বাইরে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ক্ষমতাসীন দল ও তাদের মিত্ররা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কংগ্রেস বিধায়ক তারাগাই কাথবার্ট বলেন, এই সিদ্ধান্ত সব বিধায়কের জন্যই আনন্দের। অন্যদিকে শিক্ষামন্ত্রী রাজ মোহন মনে করেন, সরকারি এই সুবিধা বিধায়কদের কাজের গতি বাড়াবে এবং চালক ও ব্যক্তিগত সচিব নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

তবে বিরোধীদের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়েছে। তাদের দাবি, ২৩৪ জন বিধায়ককে সরকারি গাড়ি দেওয়া এবং প্রতি মাসে বিপুল অঙ্কের ভাতা রাজ্যের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বিরোধীদের প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে এমন ব্যয় আদৌ কতটা প্রয়োজনীয়।

আরও পড়ুন

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেউ দেখছেন বিধায়কদের কাজের সুবিধা ও জনসেবা বাড়ানোর উদ্যোগ হিসেবে, আবার বিরোধীদের চোখে এটি রাজ্যের অর্থের অপ্রয়োজনীয় ব্যয়। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন মুখপাত্র বা প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ধারার ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। 
ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
যুক্তরাষ্ট্রে কয়েক দশকের সর্বোচ্চ ডেঙ্গুর রেকর্ড সংক্রমণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর সংক্রমণ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর এ পর্যন্ত সেখানে স্থানীয়ভাবে মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গুতে প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে কয়েক দশকের সর্বোচ্চ ডেঙ্গুর রেকর্ড সংক্রমণ
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
তেলাপোকাদের নতুন এই বিক্ষোভ নিয়ন্ত্রণে গত ২০ জুলাইয়ের ঘটনা মনে রেখে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে সোনার দাম। সপ্তাহের শুরুতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর কম দামে সোনা কেনার প্রবণতা বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
মেক্সিকোয় বেড়াতে গিয়ে ঢেউয়ের সঙ্গে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারানো দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের মার্কিন বন্ধুকে হত্যার ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। 
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী