ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

টেনেসিতে মায়ের জন্মের আগেই ফ্রোজেন ছিল ভ্রূণ, ২৪ বছর পর জন্ম নিল এমা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম
মায়ের শৈশবেই সংরক্ষিত হয়েছিল ভ্রূণ, ২৪ বছর পর সেই ভ্রূণ থেকেই জন্ম নেয় এমা রেন গিবসন । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ঘটেছিল চিকিৎসাবিজ্ঞানের এক বিস্ময়কর ঘটনা। যে ভ্রূণ থেকে এমা রেন গিবসনের জন্ম, সেটি সংরক্ষণ করা হয়েছিল তার মা টিনা গিবসনের জন্মেরও আগে। প্রায় ২৪ বছর হিমায়িত অবস্থায় থাকার পর সেই ভ্রূণ থেকেই জন্ম নেয় এমা।

এমা রেন গিবসনের জন্ম হয় ২০১৭ সালের ২৫ নভেম্বর। জন্মের সময় তার ওজন ছিল প্রায় ৬ পাউন্ড ৮ আউন্স এবং দৈর্ঘ্য ছিল ২০ ইঞ্চি।

তবে এমার গল্পের শুরু তার জন্মের বহু বছর আগে। ১৯৯২ সালের ১৪ অক্টোবর ভ্রূণটি তৈরি হওয়ার পর বিশেষ পদ্ধতিতে হিমায়িত করে সংরক্ষণ করা হয়। অন্যদিকে এমার মা টিনা গিবসনের জন্ম ১৯৯১ সালে। অর্থাৎ, টিনা যখন মাত্র দেড় বছরের শিশু, তখনই ভবিষ্যতে তার গর্ভে জন্ম নেওয়া এমার ভ্রূণটি সংরক্ষিত ছিল।

বহু বছর পর টিনা ও তার স্বামী বেঞ্জামিন গিবসন সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। পরে টেনেসির নক্সভিলের একটি ভ্রূণ দান কেন্দ্রের মাধ্যমে তারা একটি দান করা ভ্রূণ গ্রহণ করেন। এই পদ্ধতিতে অন্য দম্পতির অব্যবহৃত ও সংরক্ষিত ভ্রূণ নতুন একটি পরিবারকে গর্ভধারণের জন্য দেওয়া হয়।

আরও পড়ুন

২০১৭ সালের মার্চে প্রায় ২৪ বছর ধরে সংরক্ষিত থাকা ভ্রূণটি গলিয়ে টিনা গিবসনের জরায়ুতে স্থাপন করা হয়। কয়েক মাসের গর্ভাবস্থার পর নভেম্বরে পৃথিবীর আলো দেখে এমা।

ঘটনাটির সবচেয়ে বিস্ময়কর দিক ছিল সময়ের এই ব্যবধান। এমার ভ্রূণটি সংরক্ষণ করা হয়েছিল ১৯৯২ সালে, অথচ তার মা টিনার জন্ম ১৯৯১ সালে। অর্থাৎ, মা তখনও শিশু, আর তার ভবিষ্যৎ সন্তানের ভ্রূণ ইতোমধ্যে একটি গবেষণাগারে হিমায়িত অবস্থায় অপেক্ষা করছিল।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে শুধু কত বছর ভ্রূণটি সংরক্ষিত ছিল, সেটিই গুরুত্বপূর্ণ নয়। দীর্ঘ সময় সংরক্ষণের পর ভ্রূণটি গলিয়ে সফলভাবে গর্ভধারণ এবং একটি সুস্থ শিশুর জন্ম দেওয়া সম্ভব কি না, সেটিও গুরুত্বপূর্ণ। এমার জন্ম সেই সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

তবে এমার দীর্ঘ সময় সংরক্ষিত থাকা ভ্রূণ থেকে জন্মের রেকর্ড পরে ভেঙে যায়। ২০২০ সালে একই পরিবারের আরেক শিশু মলি গিবসনের জন্ম হয় এমন একটি ভ্রূণ থেকে, যা প্রায় ২৭ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল।

তারপরও এমা গিবসনের গল্পটি চিকিৎসাবিজ্ঞানের এক বিস্ময়কর উদাহরণ হয়ে আছে। ১৯৯২ সালে সংরক্ষিত একটি ক্ষুদ্র ভ্রূণ দুই দশকেরও বেশি সময় অপেক্ষা করার পর ২০১৭ সালে একটি সুস্থ শিশুর জন্ম দেয়।

আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে সময় এমার ভ্রূণটি হিমায়িত করে রাখা হয়েছিল, তখন তার ভবিষ্যৎ মা টিনা নিজেই ছিলেন মাত্র এক বছরের শিশু।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাটা সেন্টারের বিদ্যুৎ বিলের প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্রের সিনেট
যুক্তরাষ্ট্রের সিনেটে ডাটা সেন্টারের কারণে বাড়তে থাকা বিদ্যুৎ খরচের বোঝা সাধারণ মানুষের ওপর না দেওয়ার লক্ষ্যে আনা একটি বিল আটকে দেওয়া হয়েছে। 
ডাটা সেন্টারের বিদ্যুৎ বিলের প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্রের সিনেট
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আলোচিত একটি তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন আইনজীবী কার্ট ওলসেন।
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে
দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিরল ঘটনার জন্ম দিয়েছেন ক্রিস্টা গেইল পাইক।
দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
ইরাক থেকে শেষ মার্কিন সেনারাও চলে গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির অবসান হলো।
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
আরও পড়ুন
নিউইয়র্কের পর এবার টেনেসিতে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত