ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম
কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ছবি: কোলাজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ ভোরে আবার তাকে কারাগারে নেওয়া হয়েছে। খবর দ্য ডনের।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। শেহবাজ শরিফ সরকার সুপ্রিম কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সর্বোচ্চ আদালত তা গ্রহণ করেননি। আদালতের নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হয়েছিল, ইমরান খানকে হয়তো কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এই স্থানান্তরকে কেন্দ্র করে শিফা আন্তর্জাতিক হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। পরবর্তীতে ২০২৩ সালের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ একাধিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ বন্দিজীবনে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে পরিবারের সদস্য ও দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়ে আসছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা।
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
তাইওয়ান ইস্যুতে ১৯৭২ সাল থেকে জাপানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
ইউক্রেন যুদ্ধ বন্ধে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প, পুতিনকে বললেন ‘বন্ধু’ 
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেন যুদ্ধ বন্ধে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প, পুতিনকে বললেন ‘বন্ধু’ 
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস
আরও পড়ুন
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ