ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:১০ এএম
ছবি: সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে আনা হচ্ছে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

নিহত অপর বাংলাদেশি নাগরিক রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পর কলকাতাতেই সৎকার করা হবে।

বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ থেকে দেশে পাঠানো পর্যন্ত সব ব্যয় তারা বহন করছে। এ কারণে শুক্রবার রাতে মরদেহগুলো কলকাতার পার্ক সার্কাস এলাকার পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়।

শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সাভারের আহামেদ বাবু এবং সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। শুক্রবার রাতেই বাংলাদেশ মিশন এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি ইস্যু করে।

উপহাইকমিশন জানিয়েছে, ময়নাতদন্ত, সরকারি অনুমতিপত্রসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে মরদেহগুলো যত দ্রুত সম্ভব স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, থানার সব পুলিশ বরখাস্ত
ভারতের ঝাড়খণ্ডে থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় কর্মরত ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, থানার সব পুলিশ বরখাস্ত
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। 
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এই ভিডিওটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে প্রার্থনা করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
আরও পড়ুন
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 
ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ
সম্পত্তি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, দিনভর পড়ে রইল মরদেহ