ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চীনে টেসলাসহ ৯ কোম্পানির প্রায় ৪৩ লাখ গাড়ি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত

জরুরি পরিস্থিতিতে গাড়ির দরজা খুলতে অসুবিধা হওয়ার আশঙ্কায় চীনে টেসলাসহ নয়টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রায় ৪৩ লাখ গাড়ি প্রত্যাহার করছে। দেশটিতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘটনা।

প্রত্যাহার করা গাড়িগুলোর ত্রুটি সমাধানে সফটওয়্যার আপডেট, সতর্কতামূলক লেবেল এবং জরুরি দরজা খোলার ব্যবস্থা সহজে শনাক্ত করার জন্য উন্নত চিহ্ন ব্যবহারের মতো পদক্ষেপ নেয়া হবে।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে বর্তমানে তীব্র মূল্যযুদ্ধের পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি খাতে নজরদারি জোরদার করেছে বেইজিং এবং কঠোর নিরাপত্তা বিধিমালাও চালু করছে।

চীন জানিয়েছে, ২০২৭ সাল থেকে গাড়িতে লুকানো দরজার হাতলের ব্যবহার নিষিদ্ধ করা হবে। টেসলার মাধ্যমে জনপ্রিয় হওয়া এ ধরনের নকশা চীনের স্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের মধ্যেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

চীনের নিয়ন্ত্রক সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনে দেয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গাড়ি প্রত্যাহার করছে টেসলা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আমদানি করা এবং চীনে তৈরি প্রায় ২৯ লাখ ৮০ হাজার মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস ও মডেল এক্স গাড়ি প্রত্যাহার করবে প্রতিষ্ঠানটি।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, বড় ধরনের সংঘর্ষ বা বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হওয়ার পর এসব গাড়ির যান্ত্রিক জরুরি দরজা খোলার হাতল শনাক্ত করা কঠিন হতে পারে। এতে যাত্রীদের গাড়ি থেকে বের হওয়া কিংবা উদ্ধারকারীদের গাড়ির ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

টেসলার নেয়া পদক্ষেপের মধ্যে রয়েছে সতর্কতামূলক লেবেল যুক্ত করা এবং দূর থেকে সফটওয়্যার আপডেট দেয়া। আপডেটের মাধ্যমে দুর্ঘটনার পর স্বয়ংক্রিয়ভাবে গাড়ির জানালা নামানোর ব্যবস্থাও করা হবে।

টেসলা ছাড়াও শাওমি, লিপমোটর, এক্সপেং ও জিলিসহ অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানও বড় আকারে গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শাওমি প্রায় ৩ লাখ ৯০ হাজার, লিপমোটর প্রায় ৩ লাখ ৭১ হাজার এবং এক্সপেং প্রায় ২ লাখ ৬৪ হাজার গাড়ি প্রত্যাহার করবে।

চীনা আইনে পণ্য প্রত্যাহার হিসেবে শ্রেণীবদ্ধ এসব পদক্ষেপের বেশিরভাগই জরুরি অবস্থায় যান্ত্রিকভাবে দরজা খোলার ব্যবস্থাকে কেন্দ্র করে। নিয়ন্ত্রকদের আশঙ্কা, দুর্ঘটনা বা আগুন লাগার সময় এসব হাতল খুঁজে পাওয়া কিংবা ব্যবহার করা কঠিন হতে পারে।

গত অক্টোবরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, একটি শাওমি এসইউ৭ সেডান দুর্ঘটনার পর আগুন ধরে গেলে চালক মারা যান। ওই সময় পথচারীরা গাড়ির দরজা খুলে তাকে বের করতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রেও কি-ফব, স্মার্টফোন বা স্পর্শ-সংবেদনশীল প্যানেলের মাধ্যমে খোলা যায় এমন দরজার হাতল নিয়ে নজরদারি বাড়ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বিদ্যুৎ বিভ্রাটের সময় গাড়ির ভেতরে যাত্রী আটকা পড়ার ঝুঁকি মোকাবিলায় নতুন নিরাপত্তা মানদণ্ড বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

তবে শুক্রবার সন্ধ্যায় সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে একই ধরনের গাড়ি প্রত্যাহারের পরিকল্পনার বিষয়ে কোনো নির্মাতা প্রতিষ্ঠান এখন পর্যন্ত তাদের জানায়নি।

সূত্র- রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি
ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২ হাজার ৭০০টি বিড়াল চুরি করে মাংসের জন্য বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিড়াল ধরার ফাঁদ, পশম তোলার মেশিন ও ডিজিটাল স্কেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা
বুধবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা
ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী আর নেই
ভারতের প্রখ্যাত আলেম, সাহিত্যিক ও দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতসহ উপমহাদেশের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে দ্বীনি শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য এবং ধর্মীয়-সাহিত্যিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী দীর্ঘদিন দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাধারা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আনুমানিক ১৯৩৫ সালে ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় জন্মগ্রহণ করেন মাওলানা সাঈদুর রহমান। ১৯৫২ সালে দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হন তিনি। সেখানে মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী হাসানি নদভী (রহ.)-সহ সে সময়ের খ্যাতিমান আলেমদের সান্নিধ্যে শিক্ষা লাভ করেন। আরবি ভাষা ও সাহিত্যে বিশেষ পারদর্শী ছিলেন মাওলানা সাঈদুর রহমান। শিক্ষকতা ও ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও বক্তা হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। নদওয়াতুল উলামার ঐতিহ্যবাহী আরবি মাসিক ‘আল-বায়সুল ইসলামী’ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেন। লেখালেখি ও সম্পাদনার মাধ্যমে আরবি ভাষা, ইসলামি জ্ঞান এবং নদওয়াতুল উলামার চিন্তাধারা পাঠকদের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা ও দ্বীনি সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে সম্মাননাও পেয়েছেন তিনি। ২০১৯ সালে খাজা মঈনুদ্দিন চিশতি ভাষা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে। সর্বশেষ ২০২৬ সালের মে মাসে দীর্ঘদিনের শিক্ষা, দ্বীনি ও সাহিত্যিক অবদানের জন্য জয়পুরের জামিয়া হিদায়া তাকে আজীবন সম্মাননা দেয়। তার ইন্তেকালে আলেম, শিক্ষক, লেখক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তারা। আরটিভি/এসকে  
ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী আর নেই
আবারও রাহুল-প্রিয়াংকাকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে গেল পুলিশ
ভারতে অন্যায্যভাবে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তুমুল পর্যায়ে পৌঁছেছে বিক্ষোভ। দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। তবে, আগের দিনের মতো এবারও কংগ্রেসের নেতৃস্থানীয় এই দুই ভাই-বোনকে আটক করেছে দিল্লি পুলিশ। বুধবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি আন্দোলনরত আরও অনেকজনকে টেনেহিঁচড়ে অপেক্ষমাণ পুলিশ বাসে তুলে নিয়ে যেতে দেখা গেছে। । এর আগে, গতকাল মঙ্গলবারও (৬ অক্টোবর) একই ইস্যুতে অবস্থান ধর্মঘটে বসার পর গান্ধী পরিবারের এই ভাই-বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। বুধবার (৭ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে আবারও বাধা দেয় পুলিশ। পূর্বানুমতি না নেওয়ার অজুহাতে তাদের আটকে দেওয়া হয়। এদিন দিল্লির একটি রেস্তোরাঁয় কৌশল নির্ধারণী মধ্যাহ্নভোজ শেষ করে সংসদ সদস্যরা যন্তরমন্তরের দিকে রওনা হলে পুলিশ রাস্তা অবরোধ করে। শুরুতে রাহুল গান্ধীসহ শীর্ষ নেতাদের একটি বাসে নিয়ে বসানো হয়। কিন্তু পুলিশ যখন অন্যান্য বিক্ষোভকারীদের আটক করতে যায়, তখন ইন্ডিয়া জোটের নেতারা বাস থেকে নেমে রাস্তার ওপরই বসে পড়েন। পুলিশ বারবার সরে যাওয়ার অনুরোধ জানালেও রাহুল ও প্রিয়াঙ্কা রাস্তায় বসে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়ে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘সংসদ সদস্যদের সঙ্গে কি এভাবে আচরণ করা হয়? এটি নজিরবিহীন। আমরা এখান থেকে এক চুলও নড়বো না।’ পরবর্তীতে পুলিশ দুই ভাই-বোনকে টেনেহিঁচড়ে জোরপূর্বক বাসে তুলে থানায় নিয়ে যায়। আরটিভি/এসএইচএম
আবারও রাহুল-প্রিয়াংকাকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে গেল পুলিশ
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য