ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বড়শিতে ধরা পড়ল ৭৬ কেজির বিশাল মাছ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের বুং সামরান ফিশিং পার্কে মাছ ধরতে গিয়ে ৭৬ কেজি ওজনের মেকং জায়ান্ট ক্যাটফিশ ধরেছেন বাংলাদেশের দুই শখের মাছশিকারি। তবে বিশাল এই মাছ বিক্রি করে কোনো টাকা পাননি তারা। কারণ, পার্কটির নিয়ম অনুযায়ী মাছ ধরার পর ছবি তুলে আবার পানিতে ছেড়ে দিতে হয়।

ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন মাছ ধরার সুযোগ হয়নি। তবে বন্ধু ওমর হায়দারের আগ্রহে এবার নতুন অভিজ্ঞতার জন্য দেশের বাইরে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেন দুই বন্ধু।

থাইল্যান্ডে মাছ ধরার বিভিন্ন জায়গা থাকলেও শেষ পর্যন্ত তারা বেছে নেন প্রায় ৪২ বছরের পুরোনো বুং সামরান ফিশিং পার্ক। গত ৫ আগস্ট ব্যাংককে পৌঁছে পরদিন গাড়িতে প্রায় দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে তারা পৌঁছান পার্কটিতে।

নিবন্ধনের পর তাদের দেওয়া হয় একটি বাংলো ও একজন গাইড। ফিশিং প্যাকেজের মধ্যে ছিল রড, হুইল, মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সুবিধা। দুজন মিলে একটি ফিশিং রডের জন্য খরচ করেন ৬ হাজার বাথ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা। এ ছাড়া এক দিনের মাছ ধরার লাইসেন্সের জন্য জনপ্রতি দিতে হয়েছে ২ হাজার বাথ।

প্রায় ১ লাখ ৩৮ হাজার বর্গমিটার আয়তনের এই হ্রদে রয়েছে ৪০টির বেশি প্রজাতির মাছ। এর মধ্যে মেকং জায়ান্ট ক্যাটফিশের ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। রয়েছে ১০০ কেজি পর্যন্ত ওজনের জায়ান্ট সিয়ামিজ কার্পও।

বাংলোয় ওঠার পর গাইড টোপ তৈরির কাজ শুরু করেন। প্রায় ৩০ কেজি খাবার দিয়ে চালের গুঁড়া, ছাতুসহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় টোপ।

prothomalo-bangla%2F2026-08-20%2Fqaf94imq%2FFishing_Suprio_Roy_

ছিপ ফেলার মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রথম মাছের টান পান ওমর হায়দার। প্রায় ২০ মিনিটের লড়াই শেষে ধরা পড়ে ৩৬ কেজি ওজনের একটি মেকং জায়ান্ট ক্যাটফিশ। পরে আবার প্রায় ৫০ কেজি ওজনের আরও একটি মাছ ধরা পড়ে।

দিনের শেষ দিকে আসে সবচেয়ে বড় চমক। প্রায় ৭৬ কেজি ওজনের একটি বিশাল মেকং জায়ান্ট ক্যাটফিশ বড়শিতে ধরা পড়ে। এত বড় মাছ সামলাতে হিমশিম খেতে হয় তাদের।

তবে মাছটি বিক্রি করে কোনো অর্থ পাননি তারা। বুং সামরান ফিশিং পার্কে রয়েছে ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ নীতি। অর্থাৎ মাছ ধরার পর ওজন করা ও ছবি তোলার পর সেটিকে আবার নিরাপদে পানিতে ছেড়ে দিতে হয়।

পার্ক কর্তৃপক্ষ মাছের নিরাপত্তার বিষয়ে বেশ কঠোর। মাছের শরীরে ক্ষতি হলে কিংবা মাছ মারা গেলে দিতে হয় বড় অঙ্কের জরিমানা। এ কারণে সেখানে বিশেষ ধরনের বার্বলেস বড়শি ব্যবহার করা হয়, যাতে মাছের মুখ থেকে সহজে বড়শি খুলে ফেলা যায় এবং ক্ষতি কম হয়।

একদিনের মাছ ধরায় তারা প্রায় ২২ থেকে ২৩টি বড় মাছ ধরেন। তবে দিনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে ৭৬ কেজির সেই মেকং জায়ান্ট ক্যাটফিশ।

ফিশিং পার্কটিতে সর্বোচ্চ প্রায় ১২০ কেজি ওজনের মাছ ধরার রেকর্ড রয়েছে। ১০০ কেজির বেশি ওজনের মাছ ধরতে পারলে শিকারিদের ছবি স্থান পায় পার্কের ‘হল অব ফেমে’।

এবার সেই স্বপ্ন পূরণ না হলেও আবারও থাইল্যান্ডে গিয়ে ১০০ কেজির বেশি ওজনের মাছ ধরে হল অব ফেমে জায়গা করে নেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই মিলবে টাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা ‘ডুমস্ক্রলিং’-এর প্রবণতা কমাতে নতুন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে অর্থ দেওয়া হবে।
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই মিলবে টাকা
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজে সংঘর্ষের ঘটনায় এবার ভারতের হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে আর্ন্তজাতিক সমুদ্রসীমা পাহারা দেওয়ার সময় ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে ধেয়ে আসা ড্রোন হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান।
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোটের পরিধি আরও বাড়ানো হতে পারে। অভিন্ন নীতিতে বিশ্বাসী নতুন যেকোনো দেশকে এই জোটে স্বাগত জানানোর পথ খোলা রাখা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ওমানের রাজধানী মাস্কাটে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর এক বড় ধরনের সামরিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর...
চাকরির কথা বলে ২০ হাজারে বিক্রি, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় পাচার
এক দাতিনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে 
‘অসহায়ের’ বদলে সরকারি পুকুরের মাছ গেল কর্তাদের পেটে