ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হঠাৎ ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভোটের মাঠে নিয়ন্ত্রণ নিতে নতুন কৌশল অবলম্বন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে তরুণ প্রজন্ম ও জেন-জি ভোটারদের কাছে নিজেকে উপস্থাপন করছেন একদম নতুনভাবে।

সম্প্রতি তরুণদের জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে মোদিকে তুলনামূলক সহজ ও স্বচ্ছন্দ ভঙ্গিতে দেখা যাচ্ছে। এক মাস আগেও যেখানে তার টাইমলাইনে পরিকল্পিত ও সতর্কভাবে সাজানো পোস্টই বেশি ছিল, সেখানে এখন যুক্ত হচ্ছে আরও ‘স্বতঃস্ফূর্ত’ কনটেন্ট। এর মধ্যে রয়েছে ‘গেট রেডি উইথ মি’ ধাঁচের রিল, সেলফি ভিডিও এবং তরুণদের ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করার মতো বিষয়।

ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক আন্দোলনের পর বিজেপি এ বিষয়ে আরো সক্রিয় হয়েছে। ব্যঙ্গাত্মক ককরোচ জনতা পার্টিকে কেন্দ্র করে মিম, লাইভস্ট্রিম ও ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলন শেষ পর্যন্ত রাজপথে প্রভাব তৈরি করে এবং এক কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কারণ হয়। এতে তরুণদের অনলাইন রাজনৈতিক সক্রিয়তার শক্তি বিজেপির নজরে আসে।

আরও পড়ুন

ভারতের জনসংখ্যার ৬০ শতাংশের বেশি ৩৫ বছরের নিচে। ২০২৯ সালের নির্বাচনে জেন-জি বড় একটি ভোটারগোষ্ঠী হয়ে উঠতে পারে। তাই বিজেপি ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তবে মোদির নতুন ভিডিওগুলো রাজনৈতিক বার্তার চেয়ে হাস্যরস বা ‘ক্রিঞ্জ’ কনটেন্ট হিসেবে ধরে নিচ্ছেন অনেক তরুণ। তার প্রথম সেলফি ভিডিও নিয়েও ব্যাপক ব্যঙ্গ-বিদ্রূপ হয় এবং সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা সেই ভিডিও নানা রকম সম্পাদনা করে ছড়িয়ে দেন।

শুধু মোদির অ্যাকাউন্টই নয়। বিজেপির সোশ্যাল মিডিয়া পেজগুলোও তরুণ দর্শকদের কাছে পৌঁছানোর জন্য মিম, স্ল্যাং এবং পপ-কালচারের ‘রেফারেন্স’ ব্যবহার করা শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, বিজেপির পুরোনো ডিজিটাল কৌশল মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও এক্স-এর মতো নেটওয়ার্কভিত্তিক প্ল্যাটফর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু ইনস্টাগ্রাম বেশি গুরুত্ব দেয় দর্শকের প্রতিক্রিয়া, শেয়ার, মন্তব্য, পুনরায় দেখার প্রবণতা ও ভিডিও কতক্ষণ দেখা হচ্ছে—এসবের ওপর। ফলে দলের প্রচলিত বার্তা নিয়ন্ত্রণের কৌশল এখানে সবসময় কার্যকর হচ্ছে না।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, ইনস্টাগ্রামে জনপ্রিয়তা অর্জন আর নির্বাচনে জয়—দুটি আলাদা বিষয়। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও নিজস্ব ভোটব্যাংক এখনও নির্বাচনী সাফল্যের প্রধান ভিত্তি। একইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তরুণদের কাছে পৌঁছাতে সেলফি ভিডিও ও ইনস্টাগ্রামভিত্তিক যোগাযোগ ব্যবহার করছেন।

বিশ্লেষকদের মতে, নতুন ডিজিটাল পরিবেশের নিয়ম শিখতে বিজেপির সময় লাগবে। দলটি অতীতে সামাজিক যোগাযোগমাধ্যম, পডকাস্ট ও ইনফ্লুয়েন্সার সাক্ষাৎকারের মতো নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যম দ্রুত গ্রহণ করেছে। তাই সময়ের সঙ্গে ইনস্টাগ্রামকেন্দ্রিক রাজনীতিতেও দলটি নিজেদের কৌশল বদলে নিতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: সাবেক মিস সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল।
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: সাবেক মিস সুইজারল্যান্ড
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য পরিচিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা ৯০ বছর বয়সে মারা গেছেন। ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওই কর্মকর্তা এএফপিকে জানান, গত ২২ অক্টোবর ফুকুদা মারা যান। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়ে ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে এক বছর জাপানের নেতৃত্ব দেন ফুকুদা। আবের প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব মাত্র ১২ মাস স্থায়ী হয়েছিল। ক্ষমতায় থাকাকালে ফুকুদা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন এবং তৎকালীন চীনা প্রেসিডেন্ট হু চিনতাওকে জাপান সফরের আমন্ত্রণ জানান। ২০০৮ সালের মে মাসে হুর ওই সফরের মধ্য দিয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো রাষ্ট্রপ্রধান জাপান সফর করেন। দুই নেতা এক যৌথ বিবৃতিতে ‘অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক’ গড়ে তোলার অঙ্গীকার করেন। জনসমর্থন কমে যাওয়ায় ফুকুদা ২০০৮ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। ২০১২ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন। তবে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা ও ঐতিহাসিক বিভিন্ন ইস্যু নিয়ে টোকিও ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি ঘটলে ফুকুদা ২০১৪ সালে চীন সফর করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তার এই উদ্যোগ শির সঙ্গে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আবের দ্বিতীয় দফার শাসনামলে অনুষ্ঠিত একটি শীর্ষ বৈঠকের পথ সুগম করে। বেইজিং তাকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে স্মরণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, মি. ইয়াসুও ফুকুদা চীনা জনগণের পুরোনো বন্ধু ছিলেন এবং চীন-জাপান সম্পর্কের উন্নতি ও বিকাশে ইতিবাচক অবদান রেখেছেন। গুও জিয়াকুন ‘জাপানের প্রবীণ প্রজন্মের রাষ্ট্রনায়কদের সততা ও দায়িত্ববোধের’ কথা উল্লেখ করেন এবং ‘জাপানের বর্তমান নেতৃত্বকে’ গভীরভাবে আত্মসমালোচনার আহ্বান জানান। চীনের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করা তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলে গত বছর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। আরটিভি/টিআর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
ভারতের কলকাতার সরশুনায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক তরুণ, তার বাবা ও এক বন্ধুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?
মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় কারাগারে যেতে হচ্ছে না গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে। 
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
আরও পড়ুন
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
আসামের হোটেলে বন্দুকধারীর হামলা, নিহত ৫
খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...
মাথাপিছু আয়ে ভারতকে টপকানোর পথে বাংলাদেশ