ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কাতারে আটক ৩ ইরানি পাইলটের শারীরিক অবস্থা খারাপ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
ইরানের সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ; কাতারে আটক ইরানি পাইলটদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান । ছবি: সংগৃহীত

কাতারে আটক তিন ইরানি পাইলটের শারীরিক অবস্থা খারাপ বলে জানিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। তাদের দ্রুত স্থলভাগের কোনো হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বাঘেরজাদেহ বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান হিসেবে তিনি জানতে পেরেছেন, তিন পাইলটকে উপকূলের বাইরে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলেও দাবি করেন তিনি।

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তিন ইরানি পাইলটকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করার পর এবং যোগাযোগের চেষ্টায় সাড়া না দেওয়ায় কাতারি বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল।

আরও পড়ুন

পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল একজন পাইলটের মরদেহের অংশবিশেষ উদ্ধার করে বলে জানিয়েছে কাতার।

এর আগে গত ১৬ আগস্ট বাঘেরজাদেহ অভিযোগ করেছিলেন, পাইলটদের পরিণতি তদন্তের জন্য ইরানের একটি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানোর অনুরোধে কাতারি কর্তৃপক্ষ দেরি করছে।

তবে সেই অভিযোগও অস্বীকার করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের দাবি, দেশটির অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করতে ইরানি একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ফলে তিন পাইলটের বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে ইরান ও কাতারের বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য দেখা দিয়েছে।

সূত্র: শাফাক নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারে আপত্তি ভ্যান্সের
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফোর্ট হুডে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারে আপত্তি ভ্যান্সের
যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ২০২৬ সালের আটলান্টিক মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডেস্টিনের কাছে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।
যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
চিলির রাজধানী সান্তিয়াগো ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বড় বাধার মুখে পড়েছে বিশ্বের কয়েকটি বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শহরে ভবন ধসে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
আরও পড়ুন
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...