ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে সেপ্টেম্বর ২০২৬ সালের ভিসা বুলেটিন। আগস্টের তুলনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ফাইনাল অ্যাকশন ডেট এক বছর থেকে প্রায় আড়াই বছর পর্যন্ত এগিয়েছে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-১, এফ-২বি, এফ-৩ এবং এফ-৪ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভিসা বুলেটিনে বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ না থাকলেও দেশটি ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ কলামের আওতায় পড়ায় এসব পরিবর্তন বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নতুন বুলেটিন অনুযায়ী, মার্কিন নাগরিকদের ২১ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত সন্তানদের জন্য নির্ধারিত এফ-১ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট প্রায় ১৩ মাস এগিয়ে ২০২০ সালের ২২ জানুয়ারিতে পৌঁছেছে।

গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের এফ-২এ ক্যাটাগরিতেও অগ্রগতি হয়েছে। এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট এক মাস এগিয়ে ২০২৬ সালের ২২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে ডেটস ফর ফাইলিং চার্টে এই ক্যাটাগরি আগে থেকেই ‘কারেন্ট’ অবস্থায় রয়েছে।

সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে-মেয়েদের জন্য নির্ধারিত এফ-৩ ক্যাটাগরিতে। মাত্র এক মাসের ব্যবধানে এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট প্রায় দুই বছর পাঁচ মাস এগিয়ে ২০১৪ সালের ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু বাংলাদেশি পরিবারের জন্য এটি স্বস্তির খবর।

এ ছাড়া, গ্রিন কার্ডধারীদের ২১ বছরের বেশি বয়সী অবিবাহিত সন্তানদের এফ-২বি ক্যাটাগরির কাট-অফ ডেট ১৯ মাসের বেশি এগিয়ে ২০১৯ সালের ২২ আগস্টে পৌঁছেছে।

অন্যদিকে, প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য নির্ধারিত এফ-৪ ক্যাটাগরিতে দুই বছর এক মাসেরও বেশি অগ্রগতি হয়েছে। নতুন বুলেটিনে এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট নির্ধারণ করা হয়েছে ২০১১ সালের ২২ অক্টোবর।

তবে এত বড় অগ্রগতির পরও এফ-৩ ও এফ-৪ ক্যাটাগরির আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার বাস্তবতা রয়ে গেছে। এফ-৩ ক্যাটাগরিতে প্রায় ১২ বছর এবং এফ-৪ ক্যাটাগরিতে প্রায় ১৫ বছর বা তারও বেশি পুরোনো প্রায়োরিটি ডেটের আবেদনকারীরা এখন চূড়ান্ত অনুমোদনের আওতায় আসছেন।

সার্বিকভাবে সেপ্টেম্বরের ভিসা বুলেটিনে বাংলাদেশ ও চীনের আবেদনকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছেন। ভারতের প্রথম চারটি ক্যাটাগরিতে অগ্রগতি বাংলাদেশের মতো হলেও এফ-৪ ক্যাটাগরিতে ভারত বাংলাদেশের তুলনায় প্রায় পাঁচ বছর পিছিয়ে রয়েছে।

অন্যদিকে, মেক্সিকো ও ফিলিপাইনের অধিকাংশ ফ্যামিলি-বেইজড ক্যাটাগরিতে বড় কোনো পরিবর্তন হয়নি।

আরও পড়ুন

উল্লেখ্য, মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান এবং প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের বাবা-মা ‘ইমিডিয়েট রিলেটিভ’ হিসেবে বিবেচিত। তারা বার্ষিক ভিসাসীমার বাইরে থাকায় ভিসা বুলেটিনের এসব কাট-অফ ডেট তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক ছিলেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তিতে নোবেল পুরস্কার এবার উঠছে কার হাতে?  
শিগগিরই সামনে আসতে যাচ্ছে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম।  শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নরওয়ের নোবেল কমিটি।
শান্তিতে নোবেল পুরস্কার এবার উঠছে কার হাতে?  
আরও পড়ুন
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় ট্রাম্প
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা