ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
গবেষণাগারের জীবন শেষে অভয়ারণ্যে নতুন ঠিকানা পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিরা। ছবি: সংগৃহীত

গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। আগামী বছর টেক্সাসের একটি গবেষণাকেন্দ্রে থাকা প্রায় ৩৬টি শিম্পাঞ্জিকে লুইজিয়ানার একটি অভয়ারণ্যে স্থানান্তর করা হবে।

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এসব শিম্পাঞ্জি একসময় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হতো। ২০১৫ সালে সংস্থাটি নিজেদের মালিকানাধীন সব শিম্পাঞ্জিকে গবেষণার কাজ থেকে অবসরে দিয়ে অভয়ারণ্যে পাঠানোর প্রতিশ্রুতি দেয়।

তবে বয়স বেশি ও শারীরিক অসুস্থতার কারণে এত দিন তাদের স্থানান্তর করা সম্ভব হয়নি। সম্প্রতি অন্য একটি গবেষণাকেন্দ্রের শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর পর নতুন করে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

প্রাণী অধিকারকর্মীরা এ সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে সরকারি মালিকানাধীন শিম্পাঞ্জি রাখা ও ব্যবহারের অবসান ঘটবে। আগামী বছরের জানুয়ারি থেকে স্থানান্তর শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
আরও পড়ুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক