ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে কাদায় ডুবে যাওয়া ঘরবাড়ি ও নিশ্চিহ্ন রাস্তাঘাটের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন দুর্গত বাসিন্দারা। ছবি: এএফপি 

নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৮৯ জনের প্রাণহানি ঘটেছে। মর্মান্তিক এই বিপর্যয়ে বিদেশি নাগরিক ও তীর্থযাত্রীসহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে গৃহহীন হয়ে পড়েছেন শত শত মানুষ।

মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্ঘটনাকবলিত দুর্গম পার্বত্য এলাকায় নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ড্রোনে ধারণ করা চিত্রে দেখা যায়, জীবন বাঁচাতে মানুষের আকুল আত্মচিৎকার ও জীবনপণ দৌড়ঝাঁপ। চোখের পলকে কাদা ও পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘরবাড়ি ও পাকা সেতু। নুয়াকোটের একাধিক ভবনের দোতলা পর্যন্ত কাদার পুরু আস্তরণে ঢেকে গেছে। গাছের ডালপালা ও বিদ্যুতের তারে ঝুলে রয়েছে ধ্বংসাবশেষ, আর বহুতল কাঠামোর নিচে কাদার গভীরে চাপা পড়ে আছে একের পর এক যানবাহন।

কাঠমান্ডুভিত্তিক সাংবাদিক নিরঞ্জন পৌডিয়াল নিখোঁজ পিতা-মাতা ও স্বজনদের খোঁজে বৃহস্পতিবার ভোরে ছুটে যান নুয়াকোটের সোলি গ্রামে। প্রায় ২৫টি বসতবাড়ি নিয়ে গঠিত এই পুরো গ্রামটি প্রলয়ংকরী বন্যায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। হাহাকার ভরা কণ্ঠে তিনি বলেন, স্বজনদের কোনো হদিস পাচ্ছি না। আশঙ্কা হচ্ছে, তাদের আর কোনো দিন কোনো খবরই পাব না।

অঞ্চলের খাড়া উপত্যকাগুলো দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও যোগাযোগের মূল পথ হলেও আকস্মিক এ রূপ পরিবর্তনের মুখে এগুলো এখন ভয়াবহ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দ্রুত পানি ও কাদার তীব্র স্রোত নেমে আসায় আত্মরক্ষার সামান্য সুযোগটুকুও পাননি স্থানীয়রা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া দুর্গম এলাকাগুলোতে চরম উদ্বেগ ও আতঙ্ক নিয়ে নিখোঁজদের খোঁজে দিশেহারা স্বজনেরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার