ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

নেপালের পাহাড়ি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ভারতের বিহার হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করতে পারে। পরে এ পানি যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর প্রবাহে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে গঙ্গা-পদ্মা অববাহিকায় সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, তিব্বত-নেপাল সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যার পানি ভোটি কোশি ও ত্রিশুলি নদী হয়ে নারায়নি-গন্ধক নদীব্যবস্থার মাধ্যমে ভারতের বিহার রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এরই মধ্যে গন্ধক নদীর ভাটি এলাকায় সম্ভাব্য আকস্মিক পানি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে।

পরিস্থিতি মোকাবিলায় বিহার সরকার ভালমিকিনগরের গন্ধক বাঁধের ৩৬টি গেট খুলে দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করা হয়।

মোস্তফা কামাল পলাশের তথ্য অনুযায়ী, গন্ধক নদীর অতিরিক্ত পানি বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাজিপুর-সোনেপুর এলাকার কাছে গঙ্গা নদীতে মিলিত হবে। এরপর গঙ্গার মূল প্রবাহের সঙ্গে পূর্বদিকে অগ্রসর হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করতে পারে। পরে এই প্রবাহ যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য গতিপথটি হলো, ভালমিকিনগর → গন্ধক নদী → হাজিপুর/সোনেপুর → গঙ্গা → পূর্ব বিহার → ফারাক্কা → বাংলাদেশ।

তবে নেপালে সৃষ্ট এই নির্দিষ্ট পাহাড়ি ঢলের পানি ঠিক কখন বাংলাদেশে পৌঁছাবে, তা এখনই নির্ভরযোগ্যভাবে বলা সম্ভব নয়। নদীপথে দীর্ঘ সময় অতিক্রম করার কারণে পাহাড়ি ঢলের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলেও আশঙ্কা ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বিহারের গঙ্গা নদীর কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে রয়েছে। ফলে নেপাল থেকে আসা অতিরিক্ত প্রবাহ গঙ্গায় যুক্ত হলে ভাটি অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন

এ অবস্থায় বাংলাদেশের গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষকে আতঙ্কিত না হয়ে আগামী কয়েক দিন নদীর পানির উচ্চতার পরিবর্তনের দিকে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার