ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত

‘এভাবে চিকিৎসা চলতে থাকলে এই মানুষগুলো আমাকে মেরে ফেলবে’—সরকারি হাসপাতালের ওয়ার্ডে চরম যন্ত্রণা ও অস্থিরতা নিয়ে স্বজনদের কাছে কেঁদে কেঁদে এভাবেই আকুতি জানিয়েছিলেন ২৫ বছর বয়সী প্রসূতি কল্পনা মিশ্র। স্বজনদের কাছে ফিরে যাওয়ার সেই আকুতি আর পূরণ হয়নি। প্রথম সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মারা যান সেই তরুণী, বাঁচানো যায়নি তার নবজাতককেও।

ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার হাতওয়া এলাকার এই মর্মান্তিক ঘটনা ও মৃত্যুর আগের প্রসূতির সেই করুণ ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। পরিবারের অভিযোগ, উপযুক্ত চিকিৎসা ও দায়িত্বে থাকা কর্মীদের চরম অবহেলার কারণেই মা ও শিশুর প্রাণ গেছে।

স্বজনদের সূত্রমতে, প্রথম সন্তানের অপেক্ষায় থাকা কল্পনাকে মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার মৃত্যু হয়। মৃত্যুর আগে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রসূতি ওয়ার্ডের ভেতর চরম কষ্টে ছটফট করছেন কল্পনা। তিনি হাসপাতাল ছেড়ে স্বজনদের কাছে যেতে চাইলে কর্তব্যরত নার্সিং কর্মীরা তাকে আটকে রাখার চেষ্টা করেন।

আরও পড়ুন

কল্পনার বাবা রামশরণ মিশ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন, "মেয়েটি আমার একমাত্র সন্তান ছিল। ডাক্তারের কাছে বারবার অনুরোধ করেছি ওর শারীরিক অবস্থা একটু পরীক্ষা করতে, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। সময়মতো চিকিৎসা না পেয়েই আমার মেয়েটা মরে গেল।" অ্যানেসথেশিয়ার অতিরিক্ত মাত্রার কারণে প্রসূতির জ্ঞান ফেরেনি বলেও সন্দেহ স্বজনদের।

ঘটনার পরপরই মা ও শিশুর মৃত্যুর খবরে স্বজনদের শোক ক্ষোভে রূপ নেয়। চিকিৎসায় অবহেলা ও দায়ীদের শাস্তির দাবিতে হাসপাতালের প্রধান ফটকে চার ঘণ্টা ধরে অবস্থান নেন বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে হাসপাতালের ডিন ড. সুনীল আগরওয়াল ও সুপারিনটেনডেন্ট ড. রাহুল মিশ্র স্বজনদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।

ঘটনার প্রাথমিক পদক্ষেপে দায়িত্বপ্রাপ্ত দুই নার্সিং কর্মকর্তা সাধনা ভার্মা ও সীমা মুজালদেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত হয়েছে উচ্চপর্যায়ের এক তদন্ত কমিটি। তবে চিকিৎসকদের সরাসরি অবহেলার অভিযোগ নাকচ করে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নির্ধারিত নিয়ম মেনেই সেবা দেওয়া হচ্ছিল।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এল যখন মধ্যপ্রদেশের স্বাস্থ্য খাতের করুণ চিত্র সরকারি তথ্যেই স্পষ্ট। ২০২৫-২৬ সালের হিসেব অনুযায়ী, রাজ্যটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদিত ৫ হাজার ৪৪৩টি পদের মধ্যে প্রায় ৭২ শতাংশ (৩ হাজার ৯৪৮টি) পদই ফাঁকা। এমনকি মেডিকেল অফিসারের অনুমোদিত পদেরও ৪১ শতাংশ খালি থাকায় প্রায়ই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন প্রসূতিসহ সাধারণ রোগীরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।  বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে।  সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।  শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক
অনলাইনে কিশোর পরিচয়ে অন্তত ৭০ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন ছবি ও ভিডিও সংগ্রহ এবং ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে (২৭) ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। এ ঘটনায় আরও শতাধিক ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি। হুলহীন মৌমাছির কথা অনেকের অজানা থাকলেও পৃথিবীতে এদের ৬০০টিরও বেশি প্রজাতি রয়েছে।
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
যুক্তরাজ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ম্যাথিউ হান্টের (২৭) বিরুদ্ধে যৌন যোগাযোগ ও সরকারি দায়িত্বের অপব্যবহারের অভিযোগ ছিল।
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
আরও পড়ুন
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম