ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মিসরে ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, ভিডিও ভাইরাল 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

চলন্ত একটি রেফ্রিজারেটেড ট্রাক থেকে ‘ফিল্মি স্টাইলে’ ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরির ঘটনায় ছয় সদস্যের এক ডাকাত চক্রকে চিহ্নিত করেছে মিসরের পুলিশ। আস্তানায় পরিচালিত অভিযানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চক্রটির ৩ সদস্য নিহত হয়েছেন এবং বাকি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই খবর জানা গেছে।

মিসরের রাজধানী কায়রোর একটি মহাসড়কে মঙ্গলবার (২৫ আগস্ট) এই অদ্ভুত চুরির ঘটনা ঘটে। একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে প্রায় চার টন হিমায়িত মুরগি নিয়ে গন্তব্যে যাচ্ছিল ট্রাকটি। পথিমধ্যে চলন্ত অবস্থাতেই দ্রুতগতির ট্রাকটিকে লক্ষ্যবস্তু বানায় ডাকাত দলটি।

পেছন থেকে আসা এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনার রোমহর্ষক দৃশ্য ধরা পড়ে। তাতে দেখা যায়, একটি পিকআপ ভ্যান নিয়ে ডাকাত দল দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাটার একেবারে গা ঘেঁষে চলতে থাকে। একপর্যায়ে পিকআপের ওপর দাঁড়িয়ে চলন্ত অবস্থাতেই মূল ট্রাকের পেছনের দরজার লকার খুলে একের পর এক মুরগির বাক্স সরাতে থাকে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাটিকে বিখ্যাত হলিউড ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্য বলে মন্তব্য করেন নেটিজেনরা।

আরও পড়ুন

বিষয়টি নজরে আসার পর তদন্তে নামে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাকচালক পুলিশকে জানান, গতিপথে পেছনের তাণ্ডব সম্পর্কে তিনি কিছুই টের পাননি। গন্তব্যে পৌঁছে গণনার পর তিনি জানতে পারেন প্রায় ১০৫ কেজি হিমায়িত মুরগি গায়েব হয়ে গেছে।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পূর্বে অপরাধের রেকর্ড থাকা ছয় সদস্যের একটি সঙ্ঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। পরবর্তীতে কায়রো ও কালিউবিয়া এলাকার গোপন আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে পাল্টা জবাবে বন্দুকযুদ্ধ শুরু হয়।

ঘটনাস্থলেই তিন সন্দেহভাজন নিহত হন এবং বাকি তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যান, অগ্নেয়াস্ত্র এবং চুরি হওয়া মালামালের একাংশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও পুলিশের ওপর হামলার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
তুরস্ক, পাকিস্তান ও সৌদির প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: এরদোয়ান
মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিশর ম্যাচ
মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮