ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ম্যানহাটনে অভিজাত বিপণিবিতানের সামনে যুবককে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
নিউইয়র্কের ম্যানহাটনে স্যাক্স ফিফথ অ্যাভিনিউ বিপণিবিতানের সামনে ছুরিকাঘাতে আহত হন এক যুবক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্যাক্স ফিফথ অ্যাভিনিউ বিপণিবিতানের সামনে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ফিফথ অ্যাভিনিউ এলাকায় ২১ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাত করা হয়। তার হাত ও শরীরের ওপরের অংশে আঘাত লাগে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলাকারীর সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়।

আরও পড়ুন

আহত যুবককে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান জানা যায়নি।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

এর আগে একই দিন নিউইয়র্কের টাইমস স্কয়ারেও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় দুজন আহত হন এবং তাদের মধ্যে একজন নিহত হয়েছেন।

পুলিশ সাধারণ মানুষের কাছে ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ করেছে।

সুত্র: পিক্স এলিভেন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ