ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

টাইমস স্কয়ারে দুইজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের তৎপরতা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, নিহত নারীর নাম পামেলা সিসনেরোস। তার বয়স ৪৯ বছর। তার হাতে দুটি ছুরি ছিল। তিনি প্রায় ২০ সেকেন্ডের মধ্যে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করেন।

ছুরিকাঘাতে আহত প্রথম ব্যক্তি ৩২ বছর বয়সী এক নারী। তার পেটে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্বিতীয় ব্যক্তি ৬৮ বছর বয়সী এক পুরুষ। তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ঘটনাটি অনেকটা আকস্মিক ও বিনা উসকানিতে হামলার মতো মনে হচ্ছে। হামলার সময় টাইমস স্কয়ারে হাজারো মানুষ, পর্যটক ও পরিবার উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, হামলার পর কর্মকর্তারা প্রায় চার মিনিট ধরে সিসনেরোসকে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশ মানেননি। একপর্যায়ে পুলিশ তাকে বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেটিও কার্যকর না হওয়ায় পুলিশ গুলি চালায়।

পুলিশের দাবি, ওই নারী কর্মকর্তাদের দিকে ছুরি হাতে এগিয়ে আসছিলেন। এ সময় তিনি পুলিশকে হুমকিও দেন। পরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

কর্মকর্তারা জানিয়েছেন, সিসনেরোসের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত পূর্ব ইতিহাস পুলিশের নথিতে রয়েছে। তবে হামলার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, পুরো ঘটনার অভ্যন্তরীণ তদন্ত হবে। পুলিশের পোশাকে থাকা ক্যামেরায় ধারণ করা ভিডিওও পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

ঘটনায় নিহত ও আহতদের পাশাপাশি হামলাকারী নারীকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছিল। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪