ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পুতিন-ট্রাম্প-শি জিনপিং বৈঠকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের সম্মেলনের ফাঁকে এ বৈঠক হতে পারে।

এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এ কথা জানিয়েছেন। ভেস্তি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

উশাকভ জানান, শি জিনপিং বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে উপস্থিত থাকবেন। ভ্লাদিমির পুতিনও আমন্ত্রিত হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিন নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা সম্ভব হতে পারে।

Russian_presidential_aide_Yuri_Ushakov
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ । ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, তিন নেতার মধ্যে সরাসরি বৈঠক না হলেও সম্মেলনে সবার সঙ্গে বৈঠক হওয়া প্রয়োজন।

২০২৬ সালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের নেতাদের বৈঠক চীনের শেনচেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মানবিক বিষয় নিয়েও কথা বলেছেন উশাকভ। তিনি জানান, সেপ্টেম্বরের শেষ দিকে বোলোনিয়ার আর্চবিশপ ও কার্ডিনাল মাত্তেও মারিয়া জুপ্পির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধের মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি রাজনৈতিক বিষয়ও আলোচনায় আসতে পারে বলে জানান তিনি।

উশাকভ বলেন, এসব মানবিক বিষয় নিয়ে ভ্যাটিকান নিজস্ব একটি যোগাযোগের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের