ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ যাকার দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এসময় হুথিরা ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান দিতে থাকেন।

প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার পর সেখানে একযোগে স্থল অভিযান চালিয়ে দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হুথিরা। নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথি সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। দ্বীপটির পাশাপাশি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সামরিক অগ্রযাত্রাও অব্যাহত রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিজেদের দখলে নেওয়ার দাবি করে হুথি বাহিনী। ইয়েমেনের সরকারি সামরিক সূত্রগুলোও খবরটির সত্যতা নিশ্চিত করেছে।

রাজনৈতিক ও ভৌগোলিক বিশ্লেষকদের মতে, যাকার দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া হুথিদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলীয় এ দ্বীপের কাছাকাছি হানিশ দ্বীপপুঞ্জ এবং বাব আল-মান্দেব প্রণালির অবস্থান। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। বিশ্বের মোট তেল ও বাণিজ্যিক পণ্যের বড় একটি অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। হুথিরা যদি উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলোতে নিজেদের অবস্থান শক্ত করতে পারে, তবে এই বৈশ্বিক নৌপথ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইতোমধ্যে হানিশ দ্বীপপুঞ্জের দিকেও হুথি বাহিনী অগ্রসর হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। একই সাথে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সংঘাত তীব্র রূপ নেওয়ায় ইয়েমেনের সার্বিক মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এএফপির হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহের লড়াইয়ে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সশস্ত্র বাহিনীর সদস্য। এ ছাড়া গৃহহীন হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় ২০ হাজার মানুষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি।
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।  রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) সৌদির আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা।  তবে আগুন লাগার কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ইয়াহিয়া সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। আরটিভি/এসআর
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি
বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব।
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
নভেম্বরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে বিশাল যুদ্ধজাহাজের বহর নিয়ে মোতায়েন থাকবে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী।
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ
লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন
উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি
ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত