ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কুয়েতে ৪১৫ জনের নাগরিকত্ব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
ছবি: সংগৃহীত

কুয়েতের সরকারি গেজেট কুয়েত আল ইয়ৌমে প্রকাশিত ছয়টি অধ্যাদেশের মাধ্যমে ৪১৫ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) গেজেটে প্রকাশিত এসব অধ্যাদেশের আওতায় নির্ভরশীল সূত্রে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাও পড়েছেন।

গেজেটে কারও নাম প্রকাশ করা হয়নি। তবে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব হারানোদের মধ্যে রয়েছেন কুয়েতের আবাসন খাতের পরিচিত ধনকুবের ব্যবসায়ী মাহমুদ হায়দার। তিনি জুমুরুদ হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং কয়েকটি স্থানীয় ব্যাংকে তার বিপুল পরিমাণ শেয়ার রয়েছে।

অধ্যাদেশ নং ১৫৫ এ ছয়জন, ১৫৬ এ ২৮৬ জন, ১৫৭ এ ১৪ জন নারী, ১৫৮ এ ২৫ জন, ১৫৯ এ ৪১ জন এবং ১৬০ এ ৪৩ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় তালিকা ১৫৬ নম্বর অধ্যাদেশের। নাগরিকত্ব হারানো ব্যক্তিদের ওপর নির্ভরশীলদের অন্তর্ভূক্ত করলে প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বাড়তে পারে।

আমিরের নামে জারি করা এই অধ্যাদেশগুলো গত সেপ্টেম্বরে আল সাইফ প্রাসাদে স্বাক্ষরিত হয়। এগুলো কার্যকর করার দায়িত্বে রয়েছেন প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

১৯৫৯ সালের নাগরিকত্ব আইনের ২১ ধারার (ক) অনুচ্ছেদে জালিয়াতি, মিথ্যা বিবৃতি বা ভুল সাক্ষ্যের মাধ্যমে পাওয়া নাগরিকত্ব সনদ প্রত্যাহারের সুযোগ আছে। কুয়েতের আইনে দ্বৈত নাগরিকত্বও নিষিদ্ধ।

এটি দেশটির জাতীয় নাগরিকত্ব পর্যালোচনার ধারাবাহিক অভিযানের অংশ। ২০২৫ সালে প্রায় ৫০ হাজার মানুষ নাগরিকত্ব হারিয়েছেন। চলতি বছরের জুনে আটটি অধ্যাদেশে আরও দুই হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল হয়। কর্মকর্তারা বলছেন, এই পর্যালোচনায় কেউ ছাড় পাচ্ছেন না।

মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, এই অভিযানে কিছু মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়ছেন। ক্ষতিগ্রস্তদের অনেকে বিয়ের সূত্রে নাগরিকত্ব পাওয়া নারী।

কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৯ লাখ, যার বড় অংশই প্রবাসী। দেশটির এই কঠোর অবস্থানের পেছনে জাতীয় পরিচয় রক্ষার যুক্তি দেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির বুটের ভেতরে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, ঘটনা কী
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এ আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। রোববার (১ নভেম্বর) এক সতর্কবার্তায় এনসিএম জানায়, ঘন কুয়াশার কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার ক্ষেত্রে রেড অ্যালাটের মানে হল গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, আর অরেঞ্জ অ্যালার্ট মানে সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আকস্মিক বন্যা হতে পারে। এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলো ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বায়ু ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে। আরটিভি/এসআর
সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, ঘটনা কী
আরও পড়ুন
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু
বাতিল হয়ে যাচ্ছে কুয়েতের বিশেষ ভিসা সুবিধা