ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ এএম
ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর বিরোধী নেতা ইয়াশার দলের দেশটির সাবেক সেনা প্রধান গাদি আইজেনকোট।  ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার দাবি, ইসরায়েলের নির্বাচনে ভোটাররা নেতানিয়াহুর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দেশের নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার জন্যও প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) ভোর রাতে তেল আবিবে নিজের দল ইয়াশারের কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন দেশটির সাবেক সেনা প্রধান গাদি আইজেনকোট। তিনি বলেন, ইসরায়েলের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তাই সবার প্রতিনিধিত্ব করবে—এমন একটি সরকার গঠনে তিনি জোটসঙ্গীদের নিয়ে কাজ করবেন।

আইজেনকোট বলেন, আবার নির্বাচন আয়োজন করা ভুল হবে। জনগণের ইচ্ছা বাস্তবায়নে সম্ভাব্য সবকিছু করা তার দায়িত্ব।

নির্বাচনের চূড়ান্ত ফল এখনও প্রকাশিত না হলেও নেতানিয়াহুর বিরোধিতায় আগের চেয়ে বড় ও শক্তিশালী জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ করে আইজেনকোট বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার সাহস দেখাবেন না।

নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান তিনি। আইজেনকোট বলেন, নেতানিয়াহু এখন অন্তর্বর্তী সরকারের প্রধান। কর্মকর্তাদের দায়িত্ব জনগণের স্বার্থ রক্ষা করা। রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে দেশের নাগরিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি এবং এ ক্ষেত্রে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আইজেনকোট আরও ঘোষণা দেন, বিভাজন ও উসকানির রাজনীতির সময় শেষ হয়েছে। তিনি এমন একটি জায়নবাদী সরকার গঠনের প্রতিশ্রুতি দেন, যার অন্যতম লক্ষ্য হবে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নিশ্চিত করা।

এদিকে, চ্যানেল ১৩-এর হালনাগাদ বুথফেরত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ও আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—দুই পক্ষই ৫১টি করে আসন পেতে পারে। আরব দলগুলো পেতে পারে ১৮টি আসন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি।

এর আগে চ্যানেল ১২-এর জরিপে আইজেনকোটের জোটের জন্য ৫২টি, নেতানিয়াহুর জোটের জন্য ৫০টি এবং আরব দলগুলোর জন্য ১৮টি আসনের আভাস দেওয়া হয়েছিল। কোনো জরিপেই দুই প্রধান জোটের কেউ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।

চ্যানেল ১২ জানিয়েছে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে দিতে পারেন। তবে এ সিদ্ধান্ত নির্ভর করবে আনুষ্ঠানিক নির্বাচনী ফল এবং পার্লামেন্টের দলগুলোর সুপারিশের ওপর।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। ১৯৯৯ সালের পর এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোটদানের হার বেড়েছে ৭ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। তবে বুথফেরত জরিপ চূড়ান্ত ফল নয়। আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে সামরিক জোটের প্রধান বদল করেছে সৌদি আরব।
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
আরও পড়ুন
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু
ইসরায়েলের নির্বাচন: জয়ের পথে বিরোধীরা, ক্ষমতা ছাড়তে হচ্ছে নেতানিয়াহুকে?
ইসরায়েলের নির্বাচনে রেকর্ড গড়ার পথে আরব দলগুলো