ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম
ইরানের হরমোজগান প্রদেশে একটি বন্দরে চলতি বছরের ৮ জুলাই বড় ধরনের হামলা ও বিস্ফোরণ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আবারও হামলা হয়েছে ইরানে। এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার খবর পাওয়া গেছে। গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমোজগান প্রদেশের এই শহরটি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কারা এই হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ‘শত্রুপক্ষ’ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই হামলার খবর প্রকাশ করার পর বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, কী কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। 
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের
ইসরায়েলের বর্তমান অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে ফের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাতে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট।
ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের আদালত। একই সঙ্গে তাকে এক বছরের নির্বাসনের আদেশও দেওয়া হয়েছে।
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
আরও পড়ুন
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান