ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত বিপর্যয় ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় বায়ুমণ্ডলে ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড।

ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে।

তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তার ভাষ্য, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

বক্তব্যে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।

তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করেছে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হয়েছে।

পেজেশকিয়ান বলেন, শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
রাশিয়া-চীনের পাশাপাশি এবার মার্কিন চাপ উপেক্ষা করে ইরানরে পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক, ইরাক ও পাকিস্তান।
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের প্রবীণ সেনাদের হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি চালু করেছে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র।
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
আরও পড়ুন
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান