ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১১ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:২০ এএম
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন এবং এক পরিবারেরই সাত সদস্য প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

লেবানন কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানী বৈরুত থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে আনসার শহরের উপকণ্ঠে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাসরত একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ সাতজন প্রাণ হারান।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিহত সাতজনই সাধারণ বেসামরিক নাগরিক এবং সেখানে কোনো সামরিক অবকাঠামো ছিল না। অবিলম্বে ইসরায়েলকে এই উত্তেজনা বাড়ানোর কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) অবশ্য দাবি করেছে, ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলার জবাবে এই হামলা পরিচালিত হয়। আইডিএফের দাবি অনুযায়ী, এতে ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার আলি সামির আল-হাজ হাসান ও তার সহযোগীরা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, ওই কমান্ডার পরিবারকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হিজবুল্লাহর হামলায় তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর জবাবে তারা সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালায়। তবে হিজবুল্লাহ নেতানিয়াহুর এ দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে জানায়, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সাধারণ মানুষের বাসাবাড়িতে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে।

পরবর্তীতে দেইর আল-জাহরানি এলাকায় পরিচালিত দ্বিতীয় হামলায় আরও চারজন নিহত ও পাঁচজন আহত হন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

চলতি বছরের ২ মার্চ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েল লেবাননজুড়ে ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করে। বর্তমানে লেবাননের ভূখণ্ডের প্রায় ৫ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা বাংলাদেশের আদলে ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি।
410021
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, বন্ধ ১১টি রাইড
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, বন্ধ ১১টি রাইড
শীতের আগেই ঘর গরম রাখার হিটিং তেলের দাম বেড়েছে ৭৯ শতাংশ 
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘর গরম রাখার তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো।
শীতের আগেই ঘর গরম রাখার হিটিং তেলের দাম বেড়েছে ৭৯ শতাংশ 
আরও পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী
মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে ঘাঁটি ছাড়লেন ইসরায়েলি সেনারা