ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে মালদ্বীপে লালগালিচা সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫:০৯ পিএম
প্রধানমন্ত্রীকে মালদ্বীপে লালগালিচা সংবর্ধনা

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট দেশটির স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি বেলা সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

প্রধানমন্ত্রীর সহকারী সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

মালদ্বীপভিত্তিক পিএসএম নিউজের প্রতিবেদনে জানানো হয়, মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর যায় রাজধানী মালের হোটেল জিনে।

এফএ/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবৈধদের দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া
মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করে ৫'শ রিঙ্গিত জরিমানা দিয়ে কাগজপত্রবিহীন কর্মীদের দেশে যাওয়ার সুযোগ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। ফলে জুন ২০২২ পর্যন্ত অবৈধ শ্রমিকেরা সরাসরি বিমানবন্দরে গিয়ে জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন।  বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির মন্ত্রীসভায় এটি অনুমোদিত হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচি ২০২০ সালের ডিসেম্বর থেকে বাস্তবায়িত হওয়ার পর থেকে, ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৯২,২৮১ জন অবৈধ অভিবাসী এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছে, যেখানে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ দেশে ফিরে গেছেন।  ২৬৮২১ জন বাংলাদেশী এ প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশে ফিরে গেছেন, ছাড়াও ইন্দোনেশিয়া ৯৯,০৪৭ এবং ভারত ২৩,৮৪৪ জন নিজ নিজ দেশে ফিরেছেন। এই সংখ্যার মধ্যে মোট ১৬২,৮২৭ জন অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। এদিকে কাগজপত্রবিহীন অভিবাসীদের প্রোগ্রাম কাউন্টারে এবং বিমানবন্দর বা জেটি টার্মিনালে অযথা ভিড় না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রতারক চক্রের কবলে পড়ে ভুয়া কাগজপত্র নিয়ে বিমানবন্দরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এমএন
অবৈধদের দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে চুক্তি সই, ১৩ সামরিক যান হস্তান্তর
বাংলাদেশ ও মালদ্বীপের সরকার প্রধানের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।  এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ’র সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান এবং সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালে গেছেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন। দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহারসহ দুটি চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার ও বন্দি বিনিময়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। সূত্র : বাসস পি/এসকে  
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে চুক্তি সই, ১৩ সামরিক যান হস্তান্তর
ওমিক্রন মার্কিন ঘাঁটির পর জাপানির শরীরে
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মার্কিন সামরিক ঘাঁটিতে শনাক্তের পর এবার জাপানে তিন ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে। জাপানে যে তিন ব্যক্তির শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে তারা কোনো দেশ ভ্রমণ করেননি। স্থানীয়ভাবে তাদের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। সপ্তাহের শুরুতে ওকিনাওয়া এলাকার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মেলে।  জাপানে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণের পরও তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ায় বিভ্রান্তিতে পড়েছে জাপান সরকার। কা জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অমিক্রনে আক্রান্ত তিনজনের শরীরে উপসর্গ তেমন মারাত্মক নয়। তবু তাদের হাসপাতালে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শরীরের খতিয়ে দেখা হচ্ছে। এদিকে জাপানের রাজধানী টোকিওতে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। টোকিও মেট্রোপলিটন সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, বুধবার শহরটিতে নতুন করে ৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এফএ/টিআই
ওমিক্রন মার্কিন ঘাঁটির পর জাপানির শরীরে
দুবাইয়ে উদ্যোক্তাদের সফলতার গল্প
সব বাধা বিপত্তি ও প্রতিকূলতা মোকাবিলা করে স্রোতের বিপরীতে পথ পাড়ি দিয়ে সফলতাকে নিজের হাতের মুঠোয় আনাকেই বলে নিজের বলার মতো একটা গল্প। সাড়ে পাঁচ লাখ উদ্যোক্তার এই ফাউন্ডেশনের একটি সমৃদ্ধশালী শাখা হলো ইউনিক দুবাই। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) শারজাহ আবু সাগারা তে আল মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয় নিজের বলার মত ফাউন্ডেশনের উদ্যোক্তা সম্মেলন। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজের বলার মত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র সাংবাদিক ফারাবী হাফিজ, লন্ডন গ্রুপের চেয়ারম্যান এস বি সীমা। পবিত্র কোরআন তেলায়াত ও জাতীয় সংগীতের পর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কীভাবে একজন সফল উদ্যোক্তা এবং একজন ভালো মানুষ হওয়া যায়, সেই দিক নির্দেশনা ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইকবাল বাহার জাহিদ। উদ্যোক্তাদের এই মিলন মেলায় বক্তব্য রাখেন অতিথিরা। তরুণ উদ্যোক্তারা প্রকাশ করেন নিজেদের গল্প, নিজেকে কিভাবে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায়। উদ্যোক্তা সম্মেলনের এই আয়োজনে নিরলস কাজ করে গেছেন ইউনিক দুবাইয়ের কোর মডারেটর মোহাম্মদ নুর, মডারেটর মোহাম্মদ রাসেল আকন্দ, কান্ট্রি এম্বাসেডর ইমাম হোসেন পারভেজ, খালিদ ইকবাল, সাইফুল আজম, দিদার হোসেন, আবদুল কাদের মোহনসহ সদস্যরা। দেশের ৬৪ জেলা ও ৫০ টির বেশি দেশে উদ্যোক্তা তৈরি, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সকল সাহায্য সহযোগিতা, দেশীয় পণ্যের প্রসার ও মানবিক সহায়তায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে ইউনিক দুবাই। এফএ
দুবাইয়ে উদ্যোক্তাদের সফলতার গল্প
থাইল্যান্ডে ফের বিদেশিদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক
ওমিক্রনের বিস্তার রোধে বিদেশি ভ্রমণকারীদের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল থাইল্যান্ড। মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হয়েছে। থাই সরকারে মুখপাত্র রাচাদা ধনাদিরেক বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।  এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে প্রচলিত টিকাগুলো কার্যকর নাও হতে পারে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৯টি দেশে ছড়িয়ে পড়েছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।  এসকে
থাইল্যান্ডে ফের বিদেশিদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক