
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মার্কিন সামরিক ঘাঁটিতে শনাক্তের পর এবার জাপানে তিন ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে। জাপানে যে তিন ব্যক্তির শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে তারা কোনো দেশ ভ্রমণ করেননি। স্থানীয়ভাবে তাদের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে।
সপ্তাহের শুরুতে ওকিনাওয়া এলাকার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মেলে।
জাপানে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণের পরও তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ায় বিভ্রান্তিতে পড়েছে জাপান সরকার। কা
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অমিক্রনে আক্রান্ত তিনজনের শরীরে উপসর্গ তেমন মারাত্মক নয়। তবু তাদের হাসপাতালে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শরীরের খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে জাপানের রাজধানী টোকিওতে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। টোকিও মেট্রোপলিটন সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, বুধবার শহরটিতে নতুন করে ৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন।
এফএ/টিআই




