ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম
জন্মহার বাড়াতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। প্রতীকী ছবি

সিঙ্গাপুরে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে জন্মহার। আশঙ্কাজনকভাবে জন্মহার কমে যাওয়ার ‘সুপার-এজড সোসাইটি’ হওয়ার পথে রয়েছে বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্রটি। অর্থাৎ, শিগগিরই দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর ও তার বেশি বয়সী হতে চলেছে।

এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। ঘোষণা অনুযায়ী, এখন থেকে সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই সরকারের কাছ থেকে পাবেন প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৭ লাখ টাকা)।

রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে এ প্রণোদনার ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। খবর ইকোনমিক টাইমসের

তিনি বলেন, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর অধীনে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার অধীনে প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।

আরও পড়ুন

ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশন-এর তথ্যমতে, নতুন প্যাকেজটি পূর্বের দুটি স্কিমকে একত্র করে প্রণয়ন করা হয়েছে। নতুন প্যাকেজের মধ্যে রয়েছে ১ এপ্রিল ২০২৭ বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার, যা জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুটি কিস্তিতে প্রদান করা হবে। এছাড়া, শিশুর জীবনের প্রথম ১৬ বছরের জন্য বার্ষিক ২ হাজার সিঙ্গাপুর ডলার ক্রেডিট হিসেবে দেওয়া হবে, যার মোট পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলারে।

বর্তমান স্কিমগুলোর তুলনায় প্রথম সন্তানের বয়স ১৭ হওয়া পর্যন্ত অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার পাবেন নাগরিকরা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বাড়বে।

ধারণা করা হচ্ছে, ৩ লাখ ৮০ হাজার পরিবারের ১৭ বছর ও তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু নতুন এই প্যাকেজ থেকে উপকৃত হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমুদ্রের নিচে বিশাল সোনার খনির সন্ধান চীনা বিজ্ঞানীদের
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। নতুন আবিষ্কৃত এই এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
সমুদ্রের নিচে বিশাল সোনার খনির সন্ধান চীনা বিজ্ঞানীদের
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
একজন শিক্ষার্থীর জন্য দৈনিক ৫ কিলোমিটার হেঁটে স্কুলে যান শিক্ষক
প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে শিক্ষার্থীদের আগে ছুটতে থাকেন শিক্ষকেরা। বেশির ভাগ শিক্ষক যখন গাড়ি বা গণপরিবহনে করে বিদ্যালয়ে যান, তখন ৫৫ বছর বয়সী জীবন মিথারিকে বেছে নিতে হয় ভিন্ন এক পথ।
একজন শিক্ষার্থীর জন্য দৈনিক ৫ কিলোমিটার হেঁটে স্কুলে যান শিক্ষক
খাঁচা ভেঙে বেরিয়ে বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ
নেপালের ধুং খোলা এলাকা থেকে উদ্ধার করা একটি চিতাবাঘ খাঁচা ভেঙে এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছে। 
ছবি: সংগৃহীত
হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরির হদিস মিলেছে। সাগরে পরিচালিত ব্যাপক উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির
আরও পড়ুন
বিদেশে টাকা পাচারের অভিযোগ নিয়ে কথা বলতে লাইভে আসছেন আসিফ মাহমুদ
মিসৌরিতে নবজাতক কন্যাকে উল্টো ঝুলিয়ে নির্যাতন করতেন বাবা
একসঙ্গে তিন সন্তানের জন্ম, চরম দুশ্চিন্তায় কল্পনা বেগম
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা