ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাঁচা ভেঙে বেরিয়ে বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

নেপালের ধুং খোলা এলাকা থেকে উদ্ধার করা একটি চিতাবাঘ খাঁচা ভেঙে এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লামজুং ডিভিশন ফরেস্ট অফিসে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, চিতাবাঘটিকে চেতনানাশক ওষুধ দিয়ে কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়েছিল। দুই ব্যক্তি সেটিকে গাড়ি থেকে নামিয়ে বড় একটি খাঁচায় তোলার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় হঠাৎ বাঘটি খাঁচার দরজা ভেঙে বেরিয়ে আসে এবং একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, হামলার শিকার ব্যক্তি প্রাণপণে চিতাবাঘটিকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করছেন। এই সময় পাশে থাকা অন্য একজন লোহার রড দিয়ে চিতাবাঘটিকে আঘাত করেন। পরবর্তীতে চিতাবাঘটিকে ভবনের বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। বন কর্মকর্তারা ব্যারিকেড ও খাঁচা ব্যবহার করে সেটিকে পুনরায় ধরার চেষ্টা চালান।

এই হামলায় বনরক্ষী বুদ্ধি জং গুরুঙ (৫৭) আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত চিতাবাঘটিকে পুনরায় ধরা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নেপালে প্রায়শই বন্যপ্রাণি লোকালয়ে ঢুকে পড়ে। এমন ঘটনা ঘটলে পুলিশ ও বন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। জাতীয় প্রকৃতি সংরক্ষণ ট্রাস্টের (এনটিএনসি) একটি কারিগরি দল গিয়ে প্রাণীকে চেতনানাশক ওষুধ দিয়ে উদ্ধার করে। চিতাবাঘটি সুস্থ হলে পরবর্তীতে সেটিকে জাতীয় উদ্যান বা ঘন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: উইয়ন নিউজ

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় নিয়ে আপত্তি জানিয়েছে চীন।
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়কে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছে দেশটির সরকার।
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে দেশটির সরকার।
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় দেশটির সামরিক বাহিনীর ওপর প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দে কেঁদেছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা।
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা
আরও পড়ুন
নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু