ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরির হদিস মিলেছে। সাগরে পরিচালিত ব্যাপক উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ বাকি আরোহীদের সন্ধানে দুর্ঘটনাস্থলে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিটি নিখোঁজ হয় এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা সম্ভাব্য স্থান চিহ্নিত করে উদ্ধার অভিযানে নেমে পড়ে। নিখোঁজদের জীবিত উদ্ধারে বর্তমানে সাগরে একাধিক উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় দূরদূরান্তে যাতায়াতে সাধারণ মানুষের জন্য ফেরি ও নৌপথই অন্যতম প্রধান ভরসা। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
দিন দিন জন্মহার কমে যাওয়ায় জনসংখ্যা সংকটে সিঙ্গাপুর। চলতি বছর রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে দেশটি। 
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটির স্থানীয় শিল্পের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। তাদের অভিযোগ, ইইউ থেকে কম দামে পি-নাইট্রোটলুইন আমদানি করে চীনের বাজারে অতিরিক্ত পণ্য ঢোকানো হচ্ছে, যার ফলে স্থানীয় উৎপাদন ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
সরকারের তথ্য অনুযায়ী, বন্যাজনিত বিভিন্ন ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ অবস্থান নিয়েছেন।
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী