ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে নিখোঁজ ওই জাহাজটির সন্ধানে বড় আকারের তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছেন দেশটির জরুরি উদ্ধারকর্মীরা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর পান তারা। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ৯২ মাইল (১৪৮ কিলোমিটার) দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।

বানজারমাসিন উদ্ধার সংস্থার অভিযান প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী দল ইতিপূর্বে ঘোষিত সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পাশাপাশি ত্রিসাক্তিতে একটি প্রধান উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে।

জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পথিমধ্যে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
দিন দিন জন্মহার কমে যাওয়ায় জনসংখ্যা সংকটে সিঙ্গাপুর। চলতি বছর রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে দেশটি। 
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটির স্থানীয় শিল্পের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। তাদের অভিযোগ, ইইউ থেকে কম দামে পি-নাইট্রোটলুইন আমদানি করে চীনের বাজারে অতিরিক্ত পণ্য ঢোকানো হচ্ছে, যার ফলে স্থানীয় উৎপাদন ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
সরকারের তথ্য অনুযায়ী, বন্যাজনিত বিভিন্ন ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ অবস্থান নিয়েছেন।
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী