ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

বুধবার (৭ অক্টোবর) হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন তালিকায় বাংলাদেশের পয়েন্ট কমেছে ২ দশমিক ৬৬। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৮৯৩ দশমিক ৪৬।

আসিয়ান কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতেও জয় পায়নি হামজা-জামালরা। তিন ম্যাচে মাত্র দুই গোল করলেও বিপরীতে ১৩ গোল হজম করেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষেও ১-০ গোলে হেরে যায় দলটি। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এক ম্যাচে নয় গোল হজমের ঘটনায় দলের রক্ষণভাগের দুর্বলতাও স্পষ্ট হয়ে ওঠে।

বাংলাদেশের এক ধাপ অবনতির সুযোগে দুই ধাপ এগিয়ে ১৮১তম স্থানে উঠে এসেছে চাদ। আর বাংলাদেশের ঠিক পরেই ১৮৩তম অবস্থানে রয়েছে ইরিত্রিয়া।

এদিকে, আসিয়ান অঞ্চলের কয়েকটি দলের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আসিয়ান কাপের শিরোপা জেতা ইন্দোনেশিয়া এক লাফে উঠে এসেছে ১১৭তম স্থানে। থাইল্যান্ডও এক ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে জায়গা করে নিয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

শীর্ষ পাঁচে একমাত্র পরিবর্তন এসেছে পর্তুগালের উত্থানে। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। ফলে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
ফিফা উইন্ডোর বিরতি শেষে মাঠে ফিরে সুখবর পায়নি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ককে। বায়ার্নের পক্ষ থেকে কয়েক মাসের অনুপস্থিতির কথা জানানো হলেও জার্মান সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুক্রবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। সাইদ এল মালারের ব্যাকহিল পাস থেকে গোল করেন টটেনহাম থেকে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড। এর আট মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বায়ার্ন। ৩৭ মিনিটে বিশফের পাস থেকে গোল করে দলকে খেলায় ফেরান নাথানিয়েল ব্রাউন। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এদিকে কেইনের পাশাপাশি ম্যাচে চোট পেয়েছেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেও। তবে তার চোট গুরুতর নয়। পায়ের সামনের অংশে কালশিটে পড়ায় মাঠ ছাড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। কেইনের চোটের বিষয়ে এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে কেইনের দীর্ঘ অনুপস্থিতি শিরোপা ধরে রাখার লড়াইয়ে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। আরটিভি/এসকে
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক