ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় শারীরিক অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে বসে পুরো সময় উপস্থিত ছিলেন শতবর্ষী এই প্রবীণ রাজনীতিক।

সিতি হাসমাহরের শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে তার মরদেহ নেওয়া হলে সর্বস্তরের হাজারো মানুষের ঢাল নামে।

জানাজা ও শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত মাহাথিরের নাকে ছিল অক্সিজেনের নল। জীবনের দীর্ঘ পথচলার সঙ্গীর মরদেহের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই নেতাকে অত্যন্ত বিষণ্ন ও আবেগাপ্লুত দেখায়। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মরহুমার জানাজার নামাজে অংশ নেন।

পরবর্তী সময়ে সিতি হাসমাহর মরদেহ দাফনের জন্য নেওয়া হয় পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে। সেখানে মোটরচালিত হুইলচেয়ারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির।

প্রসঙ্গত, তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার।
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে তিনজন নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে উল্লেখ করেছে মিয়ানমার।
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস