ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত

দিন দিন জন্মহার কমে যাওয়ায় জনসংখ্যা সংকটে সিঙ্গাপুর। চলতি বছর রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে দেশটি।

সরকারি চাকরিজীবীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের সন্তান জন্মদানে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফার্স্ট ডেট’ নামের অ্যাপটি আপাতত শুধু সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত। ২১ থেকে ৩৫ বছর বয়সি সরকারি কর্মীরা এতে নিবন্ধন করতে পারবেন।

অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ, মূল্যবোধ ও ব্যক্তিগত অগ্রাধিকার নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর একটি নোবেলজয়ী অ্যালগরিদম সেই তথ্য বিশ্লেষণ করে একবারে একটি সম্ভাব্য জুটি বা ম্যাচ তৈরি করে।

প্রচলিত ডেটিং অ্যাপের মতো একের পর এক প্রোফাইল সোয়াইপ করার সুযোগ নেই এতে। বরং ‘সোয়াইপ ফ্যাটিগ’ এড়ানোর পাশাপাশি অর্থপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়তা করাই অ্যাপটির লক্ষ্য বলে জানানো হয়েছে।

অ্যাপটির ওয়েবসাইটে বলা হয়েছে, জুটি তৈরিতে ‘গেইল-শ্যাপলে স্টেবল ম্যারিজ’ অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। কোনো জুটি ম্যাচ হওয়ার পর তাদের সাক্ষাৎ বা ডেট করার জন্য তিন দিন সময় দেওয়া হয়। সম্পর্কের শুরুতে অস্বস্তি কাটাতে অ্যাপটিতে ‘ডেট কোয়েস্ট’ নামে বিভিন্ন কার্যক্রমের ধারণাও দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সি কর্মী এলিজাবেথ জানান, অন্য ডেটিং অ্যাপগুলোর তুলনায় এখানে সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা আলাদা নয়। তবে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকায় তিনি স্বস্তি বোধ করছেন। কারণ, অ্যাপটির ব্যবহারকারীরা সবাই সরকারি চাকরিজীবী এবং জীবনসঙ্গী খুঁজছেন।

সিঙ্গাপুরে জনসংখ্যা সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগে ঘটকালির এটি প্রথম প্রচেষ্টা নয়। এর আগে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যে জুটি গঠনে উৎসাহ দিতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ নামে একটি ম্যাচমেকিং এজেন্সি চালু করেছিল দেশটির সরকার।

তবে কয়েক দশক পরও দেশটির জন্মহার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৫ সালে সিঙ্গাপুরে ৩০ হাজারের কম শিশু জন্ম নিয়েছে, যা গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বছর নারীপ্রতি মোট জন্মহার বা টিএফআর কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৭-তে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত যে ২ দশমিক ১ টিএফআর প্রয়োজন, বর্তমান হার তার তুলনায় অনেক কম।

অন্যদিকে দেশটিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। ফলে কম জন্মহার ও বাড়তে থাকা মৃত্যুহারের সমন্বয়ে জনসংখ্যাগত চাপ আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে সম্পর্ক ও পরিবার গঠনে উৎসাহ দিতে সরকারি পর্যায়ে নতুন উদ্যোগ হিসেবে ডেটিং অ্যাপটি চালু করেছে সিঙ্গাপুর।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চীনের হেনান প্রদেশের এক রেস্তোরাঁমালিক। প্রতিকূল আবহাওয়ায় বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে যাওয়া কর্মীদের জন্য বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তিনি।
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক
উত্তর কোরিয়ার একসঙ্গে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। 
উত্তর কোরিয়ার একসঙ্গে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
রূপকথার গল্পে সোনার রাস্তার কথা শোনা গেলেও বাস্তবে এমন দৃশ্য এত দিন ছিল কল্পনার জগতে। এবার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
নেপালের আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার একদিন পর প্রায় ৫ হাজার ফুট নিচে পড়ে ৫৭ বছর বয়সী জার্মান পর্বতারোহী উলফগ্যাং ওয়াশিচেকের মৃত্যু হয়েছে।
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
আফগানিস্তানে ‘ইসলামবিরোধী’ দাবি করে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান
আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এতে প্রতিবছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়ে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকেরা জানান, ‘ইসলাম শিক্ষার পরিপন্থি’—এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের এ অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের এই নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর শত শত দৃষ্টিহীন আফগান নাগরিক চোখের আলো ফিরে পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিস্ফোরণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষেত্রে আফগানিস্তানে এই প্রতিস্থাপনের তীব্র প্রয়োজন রয়েছে। কাবুলের নূর আই হাসপাতালের ডক্টর নূর জামান হাশিম জানান, তালেবানের মৌখিক নির্দেশের কারণে তাদের কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম স্থগিত করা হয়েছে। কয়েক দশকের সহিংসতা আফগানিস্তানের স্বাস্থ্যসেবা অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। প্রতিস্থাপনের চাহিদা মেটাতে আমাদের পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ বা স্থানীয়ভাবে সহজলভ্য কর্নিয়া নেই। তিনি আরও যোগ করেন, তালেবান আমাদের মৌখিক নির্দেশ দিয়েছে প্রতিস্থাপন বন্ধ করতে। কঠোর শাস্তির ঝুঁকিতে কারও ক্ষমতা নেই তাদের আদেশ অমান্য করার। যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক সামাজিক সংস্থা অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা (এপিপিএনএ) বিনামূল্যে কর্নিয়া সরবরাহ এবং আফগান চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে এই চিকিৎসা কার্যক্রম বিস্তৃত করেছিল। সংস্থাটির কর্নিয়া কর্মসূচির প্রধান ডক্টর ফাওয়াদ জাফর বলেন, ২০১৭ সাল থেকে আমরা পাকিস্তানে বিনামূল্যে কর্নিয়া পাঠাচ্ছি, যেখানে ১০ হাজার মানুষ উপকৃত হয়েছে। প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানে এই কর্মসূচি সম্প্রসারিত করেছিলাম, যেখানে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। তবে তালেবানের নির্দেশনা এই কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত করেছে। কাবুলে গ্যাসে বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারানো সালামাত খান নামক এক ব্যবসায়ী জানান, আমি এক ব্যক্তির কাছ থেকে এই বিনামূল্যে চিকিৎসার কথা শুনে হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকরা আমাকে সেপ্টেম্বরে অস্ত্রোপচার করার কথা বলেছিলেন, কিন্তু আগস্টে এটি বন্ধ হয়ে গেছে জেনে আমি স্তম্ভিত হয়ে যাই। জালালাবাদে বিস্ফোরণে চোখে আঘাতপ্রাপ্ত ৪০ বছর বয়সী খাদিজা বেগম বলেন, দুই মাস আগে আমি জালালাবাদ চক্ষু হাসপাতালে নিবন্ধিত হয়েছিলাম, কিন্তু গত মাসে তালেবান এটিকে ইসলামী শিক্ষার বিরোধী বলে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এপিপিএনএ এক বিবৃতিতে উল্লেখ করে, ‘আমরা তালেবানকে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ দেশটি কয়েক দশকের সহিংসতায় বিধ্বস্ত এবং এই সেবার তাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে।’ আরটিভি/টিআর
আফগানিস্তানে ‘ইসলামবিরোধী’ দাবি করে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান
আরও পড়ুন
বাংলাদেশে অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা