ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ‘ইসলামবিরোধী’ দাবি করে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এতে প্রতিবছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়ে।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকেরা জানান, ‘ইসলাম শিক্ষার পরিপন্থি’—এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের এ অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবানের এই নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর শত শত দৃষ্টিহীন আফগান নাগরিক চোখের আলো ফিরে পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিস্ফোরণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষেত্রে আফগানিস্তানে এই প্রতিস্থাপনের তীব্র প্রয়োজন রয়েছে।

কাবুলের নূর আই হাসপাতালের ডক্টর নূর জামান হাশিম জানান, তালেবানের মৌখিক নির্দেশের কারণে তাদের কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম স্থগিত করা হয়েছে। কয়েক দশকের সহিংসতা আফগানিস্তানের স্বাস্থ্যসেবা অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। প্রতিস্থাপনের চাহিদা মেটাতে আমাদের পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ বা স্থানীয়ভাবে সহজলভ্য কর্নিয়া নেই।

তিনি আরও যোগ করেন, তালেবান আমাদের মৌখিক নির্দেশ দিয়েছে প্রতিস্থাপন বন্ধ করতে। কঠোর শাস্তির ঝুঁকিতে কারও ক্ষমতা নেই তাদের আদেশ অমান্য করার।

যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক সামাজিক সংস্থা অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা (এপিপিএনএ) বিনামূল্যে কর্নিয়া সরবরাহ এবং আফগান চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে এই চিকিৎসা কার্যক্রম বিস্তৃত করেছিল।

সংস্থাটির কর্নিয়া কর্মসূচির প্রধান ডক্টর ফাওয়াদ জাফর বলেন, ২০১৭ সাল থেকে আমরা পাকিস্তানে বিনামূল্যে কর্নিয়া পাঠাচ্ছি, যেখানে ১০ হাজার মানুষ উপকৃত হয়েছে। প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানে এই কর্মসূচি সম্প্রসারিত করেছিলাম, যেখানে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। তবে তালেবানের নির্দেশনা এই কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত করেছে।

কাবুলে গ্যাসে বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারানো সালামাত খান নামক এক ব্যবসায়ী জানান, আমি এক ব্যক্তির কাছ থেকে এই বিনামূল্যে চিকিৎসার কথা শুনে হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকরা আমাকে সেপ্টেম্বরে অস্ত্রোপচার করার কথা বলেছিলেন, কিন্তু আগস্টে এটি বন্ধ হয়ে গেছে জেনে আমি স্তম্ভিত হয়ে যাই।

জালালাবাদে বিস্ফোরণে চোখে আঘাতপ্রাপ্ত ৪০ বছর বয়সী খাদিজা বেগম বলেন, দুই মাস আগে আমি জালালাবাদ চক্ষু হাসপাতালে নিবন্ধিত হয়েছিলাম, কিন্তু গত মাসে তালেবান এটিকে ইসলামী শিক্ষার বিরোধী বলে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।

এপিপিএনএ এক বিবৃতিতে উল্লেখ করে, ‘আমরা তালেবানকে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ দেশটি কয়েক দশকের সহিংসতায় বিধ্বস্ত এবং এই সেবার তাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে।’

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার।
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে তিনজন নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে উল্লেখ করেছে মিয়ানমার।
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
আরও পড়ুন
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, ভরণপোষণে হিমশিম খাচ্ছেন সাদিক