ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের সঙ্গে বিদেশি শ্রমিকদেরও মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে বিদেশি শ্রমিকেরা ১ হাজার ৭০০ রিঙ্গিতের পরিবর্তে তারা মাসে ২ হাজার রিঙ্গিত মজুরি পাবেন।

শুক্রবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংসদে দেশের ২০২৭ সালের বাজেট পেশ করার সময় এই বৃদ্ধির ঘোষণা দেন। যেটি কার্যকর হবে ২০২৭ সালের জুন থেকে।

তিনি বলেন, নতুন এই হারের ফলে চল্লিশ লাখেরও বেশি কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ার ন্যূনতম মজুরির নিয়ম বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়ার কর্মীদের মতোই একই আইনসম্মত ন্যূনতম মূল মজুরি পাওয়ার অধিকারী।

মালয়েশিয়া ২০১৩ সালে তার ন্যূনতম মজুরি নীতি চালু করে, যেখানে মাসিক মজুরি ৯০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছিল। ২০১৬ সালে তা বেড়ে ১০০০ রিঙ্গিত, ২০১৯ সালে ১১০০, ২০২০ সালে ১২০০, ২০২২ সালে ১৫০০ এবং ২০২৫ সালে ১৭০০ হয়। সর্বশেষ এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি তার মূল হারের দ্বিগুণেরও বেশি হবে।

আনোয়ার ঘোষণা করেছেন, বার্ষিক টার্নওভার ৫০ মিলিয়ন রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের শিল্পোদ্যোগগুলো নতুন এই শর্ত থেকে অব্যাহতি পাবে। এই অব্যাহতির উদ্দেশ্য হলো ছোট ব্যবসাগুলোকে তাদের ব্যবসায়িক মডেল সমন্বয় করার জন্য সময় দেওয়া।
“শ্রমিকদের উৎপাদনশীলতা ও তাদের মজুরির মধ্যকার ব্যবধান আমাদের কমাতে হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে ব্যর্থ হওয়ায় জীবনযাত্রার ব্যয়ভার বেড়েছে,” বাজেট পেশ করার সময় তিনি বলেন।

দেশের মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সরকার আধা-দক্ষ কর্মী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২,৫০০ রিঙ্গিত নির্ধারণ করার পরিকল্পনাও করছে।

আনোয়ার বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের কেবল একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করে। দক্ষ শ্রমিকদের এখনও তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।

সরকার অনিবন্ধিত বিদেশি কর্মীদের নিয়োগ রোধ করতে কর বিধিমালা কঠোর করারও পরিকল্পনা করছে।

আনোয়ার বলেন, প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সংস্থাগুলোকে মজুরি ব্যয়ের ওপর কর ছাড়ের যোগ্যতা অর্জনের জন্য কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি পরিশোধ করতে হবে।

মালয়েশিয়ায় বিপুল সংখ্যক নেপালি শ্রমিক কর্মরত আছেন। আশা করা হচ্ছে, এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি নীতির আওতাভুক্ত নেপালি এবং অন্যান্য বিদেশি শ্রমিকদের আয় বাড়বে।

তবে, ২০২৭ সালের জুনে এটি কার্যকর হওয়ার তারিখ এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড়ের কারণে সব শ্রমিক তাৎক্ষণিকভাবে এর সুবিধা পাবেন না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার।
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে তিনজন নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে উল্লেখ করেছে মিয়ানমার।
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল