ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের শ্রম নীতিবিষয়ক হালনাগাদ তথ্যে নতুন তিনটি দেশ থেকে কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

থাইল্যান্ডের অর্থনীতিতে কৃষি ও নির্মাণশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দীর্ঘদিন ধরে এই দুই খাতে শ্রমিক সংকটের কারণে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রচলিত শ্রমবাজারের বাইরে গিয়ে নতুন দেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে থাই সরকার।

বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে সম্ভাব্য শ্রমিকের উৎস হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শ্রমিকের ঘাটতি পূরণ এবং নিয়োগের উৎস বহুমুখী করার লক্ষ্য রয়েছে দেশটির।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার জন্য এখনো নির্দিষ্ট কোনো নিয়োগ কোটা বা কর্মীর সংখ্যা চূড়ান্ত করা হয়নি। তবে নিয়োগের প্রাথমিক প্রস্তুতি এগিয়ে চলছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শ্রীলঙ্কা থেকে প্রথম দফার কর্মীরা থাইল্যান্ডে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। এরপর বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে।

থাইল্যান্ডের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

তবে এখনো নিয়োগের নির্দিষ্ট সময়সূচি, কর্মীর সংখ্যা, বেতন, ভিসা ও আবেদনপ্রক্রিয়া চূড়ান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা