ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
তেৎসুয়া চিবা : ছবি সংগৃহীত

বক্সিং নিয়ে জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘আশিতা নো জো’ বা ‘ফাইটিং ফর টুমরো’র স্রষ্টা জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সিরিজটিতে একজন এতিমের পেশাদার বক্সার হয়ে ওঠার গল্প তুলে ধরে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

চিবার এ কালজয়ী সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে গল্পের নায়ক জো ইয়াবুকির প্রতিদ্বন্দ্বীর জন্য আয়োজিত একটি প্রতীকী শেষকৃত্যেও অংশ নিয়েছিলেন ভক্তরা। চিবার প্রকাশক কোদানশা লিমিটেড

মঙ্গলবার (২৭ অক্টোবর) জানায়, গত বৃহস্পতিবার টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

তরুণ ক্রীড়াবিদদের জীবন ও পেশাগত সাফল্যের জন্য সংগ্রামের গল্প তুলে ধরলেও চিবা ছিলেন শান্তি ও মতপ্রকাশের স্বাধীনতার সোচ্চার সমর্থক। শৈশবে যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আত্মজীবনীমূলক লেখা ও মাঙ্গায় নিজের স্মৃতিগুলো তুলে ধরেছেন তিনি।

১৯৩৯ সালের জানুয়ারিতে টোকিওতে জন্মের কয়েক মাস পর পরিবারের সঙ্গে উত্তর-পূর্ব চীনে চলে যান চিবা। ওই অঞ্চলে জাপানের দখলদারত্বের সময় সেখানেই তার শৈশব কাটে। তার বাবা সেখানে একটি ছাপাখানায় কাজ করতেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের আত্মসমর্পণের সময় চিবার বয়স ছিল ছয় বছর। তখনো পরিবারটি চীনে অবস্থান করছিল। জাপানবিরোধী দাঙ্গার মধ্যে বিপদ ও খাদ্যসংকটের মুখে পড়ে পরিবারটি। তবে তার বাবা এক চীনা দোভাষীর বাড়ির চিলেকোঠায় লুকিয়ে থাকেন। সেখানে থাকার সময় চিবা তার তিন ছোট ভাইয়ের জন্য ছবি আঁকতেন।

পরে পরিবারটি চীনের বন্দরনগরী হুলুদাওয়ে পালিয়ে যায়। ১৯৪৬ সালে তারা জাপানে ফিরে আসে।

শৈশবের এসব ভয়াবহ অভিজ্ঞতা পরবর্তী সময়ে চিবার সৃষ্টিকর্ম ও কর্মকাণ্ডে প্রভাব ফেলে। তার বহু কাজে যুদ্ধবিরোধী বার্তা উঠে এসেছে। ১৯৫৬ সালে মাঙ্গা শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন চিবা। প্রথম দিকে মেয়েদের জন্য কমিকস আঁকলেও ষাটের দশকের শুরুর দিকে ছেলেদের জন্য গল্প রচনায় মনোযোগী হন তিনি।

১৯৬১ সালে ছেলেদের একটি কমিকস সাময়িকীতে ‘চিকাই নো মাকিউ’ বা ‘দ্য ম্যাজিক বল’ নামে বেসবলভিত্তিক মাঙ্গার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিবা। তার এ কাজ জাপানে ক্রীড়াভিত্তিক মাঙ্গার নতুন ধারার বিকাশে ভূমিকা রাখে।

চিবার অন্যান্য ক্রীড়াভিত্তিক মাঙ্গার মধ্যে রয়েছে ‘ওরে ওয়া তেপ্পেই’ বা ‘আই’ম তেপ্পেই’। এতে উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর কেনদো—জাপানি তলোয়ারচালনা—অনুশীলনের গল্প তুলে ধরা হয়েছে। এ ছাড়া সুমো কুস্তি নিয়ে ‘নোতারি মাতসুতারো’ এবং কিশোর এক গলফারের গল্প ‘আশিতা তেনকি নি নাারে’ বা ‘লেটস হোপ দ্য ওয়েদারস ফাইন টুমরো’ তার উল্লেখযোগ্য কাজ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য পরিচিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা ৯০ বছর বয়সে মারা গেছেন। ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওই কর্মকর্তা এএফপিকে জানান, গত ২২ অক্টোবর ফুকুদা মারা যান। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়ে ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে এক বছর জাপানের নেতৃত্ব দেন ফুকুদা। আবের প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব মাত্র ১২ মাস স্থায়ী হয়েছিল। ক্ষমতায় থাকাকালে ফুকুদা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন এবং তৎকালীন চীনা প্রেসিডেন্ট হু চিনতাওকে জাপান সফরের আমন্ত্রণ জানান। ২০০৮ সালের মে মাসে হুর ওই সফরের মধ্য দিয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো রাষ্ট্রপ্রধান জাপান সফর করেন। দুই নেতা এক যৌথ বিবৃতিতে ‘অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক’ গড়ে তোলার অঙ্গীকার করেন। জনসমর্থন কমে যাওয়ায় ফুকুদা ২০০৮ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। ২০১২ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন। তবে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা ও ঐতিহাসিক বিভিন্ন ইস্যু নিয়ে টোকিও ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি ঘটলে ফুকুদা ২০১৪ সালে চীন সফর করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তার এই উদ্যোগ শির সঙ্গে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আবের দ্বিতীয় দফার শাসনামলে অনুষ্ঠিত একটি শীর্ষ বৈঠকের পথ সুগম করে। বেইজিং তাকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে স্মরণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, মি. ইয়াসুও ফুকুদা চীনা জনগণের পুরোনো বন্ধু ছিলেন এবং চীন-জাপান সম্পর্কের উন্নতি ও বিকাশে ইতিবাচক অবদান রেখেছেন। গুও জিয়াকুন ‘জাপানের প্রবীণ প্রজন্মের রাষ্ট্রনায়কদের সততা ও দায়িত্ববোধের’ কথা উল্লেখ করেন এবং ‘জাপানের বর্তমান নেতৃত্বকে’ গভীরভাবে আত্মসমালোচনার আহ্বান জানান। চীনের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করা তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলে গত বছর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। আরটিভি/টিআর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ ফুকেটে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। 
থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার
দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে প্রশিক্ষণের মাঝ আকাশে সময় সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়। দেশটির বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান বলেন, উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আরটিভি/এসআর  
দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত
নবনির্মিত সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার (২৪ অক্টোবর) নতুন সেতু দিয়ে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন।
নবনির্মিত সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
আরও পড়ুন
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী-মেয়েকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম মূল্যবান উন্নয়ন সহযোগী জাপান’