ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে চারটি লাগেজে লুকিয়ে রাখা ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

ইতালির রোমের ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকার উদ্দেশে যাত্রা করা ওই বাংলাদেশি নাগরিকের ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল।

গোপন তথ্য ও সন্দেহের ভিত্তিতে যাত্রীর ওপর নজরদারি শুরু করেন বিমানবন্দরের শুল্ক বিভাগ ‘ফিউমিসিনো গ্রুপ’এর কর্মকর্তারা। এ সময় ইতালির অর্থনৈতিক অপরাধ দমনকারী পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’র রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন।

প্রথমে ওই যাত্রীর বিমানে জমা দেওয়া চারটি লাগেজ এক্স-রে স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে অসংগতি ধরা পড়ার পর ব্যাগগুলো খুলে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন প্লাস্টিকের মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ রুপা ও মূল্যবান অলংকার উদ্ধার করেন কর্মকর্তারা।

গুয়ার্দিয়া দি ফিনানজার তথ্য অনুযায়ী, উদ্ধার করা রুপার বৈধ উৎস এবং সীমান্ত পারাপারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন দেখাতে পারেননি ওই যাত্রী।

এ ঘটনায় অবৈধভাবে পণ্য বহনের সন্দেহে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

জব্দ করা ২৮ কেজি রুপা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরাদ্দ বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শুক্রবার (২ অক্টোবর) বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের স্বয়ংক্রিয়ীকরণ ও ডিজিটালাইজেশনের ফলে যুদ্ধ এখন অনেকটা খেলায় পরিণত হচ্ছে। এর ফলে মানবতা অধঃপতনের দিকে যাচ্ছে এবং আবারও বর্বরতার দিকে ফিরে যাচ্ছে।
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। 
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
বাল্টিক সাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদকে যদি বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার চেষ্টা করা হয়, তবে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের সব ধরনের সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে রাশিয়া। 
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব