ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের মধ্যে এক দম্পতির মদপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চারপাশে আগুন জ্বললেও প্যারিসের একটি দোকানের বাইরের টেবিলে বসে ওই দম্পতিকে নির্বিকারভাবে গল্প করতে ও ধূমপান করতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক স্থাপনা আর্ক দ্য ত্রিয়োম্ফের কাছাকাছি একটি দোকানের বাইরে বসে সময় কাটাচ্ছেন ওই দম্পতি। তাদের ঠিক পেছনেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে আশপাশের ভয়াবহ পরিস্থিতি তাদের মধ্যে দৃশ্যত কোনো উদ্বেগ তৈরি করেনি।

এদিকে প্যারিসে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন একটি রাস্তা দিয়ে এক নারী দৌড়ে যাচ্ছেন। এ সময় রাস্তায় জ্বলন্ত ই-বাইকের স্তূপ ও বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি।

ফ্রান্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয়েছে ৮৫৫ জনকে।

বিক্ষোভের একপর্যায়ে সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বিলাসবহুল দোকানপাটেও লুটপাটের ঘটনা ঘটে।

রোববার(১৮ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতার নিন্দা জানান। তিনি এ পরিস্থিতির জন্য উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোকে দায়ী করেন।

তবে সোমবার(১৯ অক্টোবর) তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ায় সমালোচনার মুখে পড়েন ম্যাক্রোঁ। সমালোচকদের কেউ কেউ তাকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ ও ‘অহংকারী’ বলে আখ্যা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করেন।

ক্রমবর্ধমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
স্পেনের রাস্তাঘাট, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে প্রেমিক-প্রেমিকাদের প্রকাশ্যে চুমু খেতে দেখা খুবই স্বাভাবিক দৃশ্য। পরিচিতজনের সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানোও দেশটির প্রচলিত সংস্কৃতির অংশ। তবে স্পেনের মানুষের প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এই স্বাচ্ছন্দ্যের পেছনে রয়েছে দেশটির ইতিহাস, সামাজিক রীতিনীতি এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিবর্তনের গল্প।
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ, বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে নরওয়ে
বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। দেশটির পশ্চিম উপকূলে নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রোগফাস্ট’ টানেল চালু হলে ফেরি ছাড়াই সড়কপথে যাতায়াত করা যাবে।
সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ, বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে নরওয়ে
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। 
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
আরও পড়ুন
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর