ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার শিকার বার্তাসংস্থা এএফপি, বন্ধ সংবাদ আদান-প্রদানের প্ল্যাটফর্ম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত

ফ্রান্সের আন্তর্জাতিক বার্তাসংস্থা এজেন্স ফ্রান্স-প্রেসের (এএফপি) ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপি কর্তৃপক্ষ জানায়, হামলার উৎস ও জড়িতদের শনাক্ত করতে বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, প্যারিসভিত্তিক এএফপির অভ্যন্তরীণ একটি ই-মেইল অনুযায়ী, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ সাইবার হামলা শুরু হয়। বাংলাদেশ সময় তখন সকাল সাড়ে ৬টা।

এএফপি ফোরাম প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন। অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই এএফপির কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চালু করা হবে না বলে ই-মেইলে জানানো হয়।

তবে প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় সংবাদ ও অন্যান্য কনটেন্ট সরবরাহ অব্যাহত রেখেছে এএফপি।

সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার কিছু আর্থিক লাভের উদ্দেশ্যে অপরাধী চক্র চালিয়ে থাকে বলে ধারণা করা হয়। অন্যদিকে কিছু হামলার লক্ষ্য থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করা।

এএফপির ওপর সর্বশেষ এই হামলাও আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হবে বাংলাদেশিদের জন্যও।
ইতালিতে ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ, যেভাবে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধান সিলভাঁ আস্তিয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
তুরস্কের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের হানা আতঙ্ক, জরুরি সতর্কতা জারি
দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছাকাছি রাশিয়ার একাধিক সামরিক বিমান চলে আসায় দেশটির একটি দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের হানা আতঙ্ক, জরুরি সতর্কতা জারি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০