ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্যস্ত সড়কে প্রকাশ্যে স্ত্রীর গলা কাটার চেষ্টা, বেধড়ক পিটুনি দিলেন পথচারীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ব্যস্ত সড়কে প্রকাশ্যে স্ত্রীকে মারধরের পর তার গলায় ছুরি চালাতে গিয়েছিলেন এক যুবক। তবে, কয়েকজন পথচারীর সাহসী হস্তক্ষেপে প্রাণে বেঁচে গেছেন হামলার শিকার নারী। পাষণ্ড স্বামীকে ধরে বেধড়ক পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৬ মে) দুপুরে ভারতের বেঙ্গালুরু শহরে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর নেলামানগালা এলাকার দাসানাপুরায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম সঞ্জয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। স্ত্রী সোনালীর সঙ্গে তিনি বেঙ্গালুরুর একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার দিন দুপুরে সোনালী বাসা থেকে বের হয়ে রাস্তায় আসতেই মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান সঞ্জয়। মাথায় হেলমেট পরা অবস্থায় আচমকা তিনি সোনালীর পথরোধ করেন। এরপর সঞ্জয় জোরপূর্বক সোনালীকে টেনেহিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে যান। একপর্যায়ে পকেট থেকে ছুরি বের করে তার গলা কাটার চেষ্টা করেন।

আরও পড়ুন

ব্যস্ত সড়কে এমন ভয়াবহ দৃশ্য দেখে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, হামলার সময় কয়েকজন পথচারী সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়ে সঞ্জয়কে আটকান। পরে উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে এবং সোনালীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এই সুযোগে সোনালী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং বড় ধরনের হামলা থেকে রক্ষা পান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সঞ্জয় ও সোনালীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। নতুনভাবে জীবন শুরু করতে তারা বিহার থেকে বেঙ্গালুরুতে সংসার পেতেছিলেন।

সূত্র জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে সম্প্রতি সোনালী আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এতেই ক্ষুব্ধ হয়ে সঞ্জয় এই হামলা চালান বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
ভারতের কেরালা রাজ্যের এরনাকুলাম জেলায় দ্রুতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নেদুম্বাসেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ বছর বয়সী গাড়িচালক সুহাইল সাজিভকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রশ্নের জবাবে চালক ‘বাবা সামলে নেবে’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত হতে তার রক্তসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহত তিনজন হলেন দেবিকা, গোপিকা ও ইজাজ। তাদের মধ্যে দেবিকার বাড়ি কেরালার ওয়েনাড জেলায়, গোপিকা পালাক্কাডের বাসিন্দা এবং ইজাজের বাড়ি কর্ণাটকে। তিনজনই ত্রিক্কাকারায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে কাছের একটি দোকানে চা পান শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই তিন শিক্ষার্থী। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি মিনি কুপার গাড়ি তাদের স্কুটারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুহাইল দুর্ঘটনার আগে অ্যালকোহল পান করার কথা স্বীকার করেছেন। তবে তার ভাষ্য, তিনি শুধু বিয়ার পান করেছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের প্রভাব ছিল কি না, তা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এরনাকুলাম গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট কে এস সুদর্শন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পেছনে চালকের ভূমিকা এবং গাড়ির ভেতরে কোনো নেশাজাতীয় পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য গাড়িটির ফরেনসিক পরীক্ষাও চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত মিনি কুপার গাড়িটি সুহাইলের বাবার নামে নিবন্ধিত। তবে সুহাইলের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালকের ওপর হামলার অভিযোগও তদন্ত করছে পুলিশ। চিকিৎসা পরীক্ষার জন্য সুহাইলকে হাসপাতালে নেওয়ার পর নিহত শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে মাথায় আঘাত করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। পরে পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ, চালকের মাদক গ্রহণের বিষয়টি এবং তার ওপর হামলার ঘটনা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
মানব পাচার ও দেহব্যবসার অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে।
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
আরও পড়ুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
স্ত্রী হত্যায় সাবেক ‘আমেরিকান আইডল’ প্রতিযোগীর যাবজ্জীবন