ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

গরু আমাদের মা, গোমাতা আমাদের রাষ্ট্রমাতা: যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

গরু নিয়ে আরও একবার মুসলিমদের ওপর ক্ষিপ্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি সরকারি এক অনুষ্ঠানে বিজেপির এই নেতা স্পষ্ট ভাষায় বলেছেন, ভারতীয় ঐতিহ্যে ‘গরু মা হিসেবে’ পূজনীয়। ‘গোমাতার’ প্রতি যাতে কোনো অসম্মান করা না হয়, সে বিষয়ে মুসলিম ধর্মীয় নেতাদের উচিত তাদের অনুসারীদের সতর্ক করা।

মঙ্গলবার (২ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেকান হেরাল্ডসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির বেশ কিছু মুসলিম নেতা। জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি ও আরও কিছু মুসলিম সংগঠন গরুকে ‘ভারতের জাতীয় পশু’ ঘোষণার এ দাবি তুলেছিলেন।

গত সোমবার এক সরকারি অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘মায়ের সম্মান রক্ষার কথা কোনও সন্তানকে আলাদা করে শিখিয়ে দিতে হয় না। এ দেশের মানুষ নিজের মা এবং গরুকে সমান শ্রদ্ধার চোখে দেখেন। যারা গরুকে পশু বলেন, তারা আদতে গো-হত্যাকেই সমর্থন করেন।’

তিনি আরও বলেন, গরু আমাদের মা। সে নিছক কোনো পশু নয়। গোমাতাকে ‘পশু’ আখ্যা দিলে বুঝতে হবে আপনাদের মানসিকতাই পাশবিক। গোমাতা আমাদের রাষ্ট্রমাতা। এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই।

এসময় আদিত্যনাথ আরও বলেন, ‘আজকাল অনেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমরা বলি, গরু আমাদের মাতা। তার সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের।’

আরও পড়ুন

অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ পাকিস্তান থেকে বাস্তুচ্যুত ১ হাজার ৬৪৫টি পরিবার, প্রাক্তন সৈনিক এবং ইজারাদারদের মধ্যে জমির মালিকানার সনদ বিতরণ করেন।

পাকিস্তান থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সম্পর্কে তিনি বলেন, দেশভাগের সময় ধর্মীয় চরমপন্থার কারণে তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল এবং এর ফলে নিরীহ হিন্দু ও শিখদের গণহত্যা সংঘটিত হয়। অবশেষে, কয়েক দশক পর সেই বাস্তুচ্যুত পরিবারগুলোর চতুর্থ প্রজন্ম জমির মালিকানার অধিকার পাচ্ছে।

এছাড়া, উত্তর প্রদেশ সরকার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই সনদপত্রগুলো ১ হাজার ৬৪৫টি পরিবারের প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার সদস্যকে উপকৃত করবে। বাকি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্যও এ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন
ভারতে ছিনতাইয়ের নতুন এক অভিনব কৌশল নিয়েছে দুর্বৃত্তরা। নগদ টাকা না পেলে মোবাইল অ্যাপের মাধ্যমে লোন নিতে বাধ্য করে, এরপর সেই টাকা ছিনতাই করে এই চক্রটি।
ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন
‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা ও ছোট ভাইয়ের কী হবে’
ভারতের মহারাষ্ট্রের কোনকানকাদা পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন গুজরাটের এক যুবক। মৃত্যুর আগে ১৩ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন তিনি।
‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা ও ছোট ভাইয়ের কী হবে’
ভোটার তালিকায় ‘মৃত’ ঘোষণা, তবু ভোট দিচ্ছেন প্রতিবছর
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার দাবি, ভোটাধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন দিল্লির ৫৩ বছর বয়সী দর্জি।
ভোটার তালিকায় ‘মৃত’ ঘোষণা, তবু ভোট দিচ্ছেন প্রতিবছর
একে-৪৭ দিয়ে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, বিতর্কে নারী কর্মকর্তা
ভারতের ছত্তিশগড়ে বিজয়া দশমীর অস্ত্রপূজার অনুষ্ঠানে একে-৪৭ রাইফেল দিয়ে একাধিক গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কে জড়িয়েছেন আইপিএস কর্মকর্তা অঙ্কিতা শর্মা।
একে-৪৭ দিয়ে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, বিতর্কে নারী কর্মকর্তা
বিয়েতে অস্বীকৃতি প্রেমিকের, দুই সন্তানের গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা 
ভারতের রাজস্থানে প্রেমিক আগের সংসারের সন্তানদের মেনে নিতে রাজি না হওয়ার জেরে প্রথম স্বামীর ঘরে জন্ম নেওয়া ১৩ বছর বয়সী যমজ দুই ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
বিয়েতে অস্বীকৃতি প্রেমিকের, দুই সন্তানের গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা 
আরও পড়ুন
‘আমি বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি’ 
এবার পুকুরের মাছেও মাইক্রোপ্লাস্টিক
সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত
মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী