ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

চিকিৎসকদের নামের আগে ‘ডা.’ লেখা বাদ দিতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
ভারতের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ধর্ষণের শিকার চার বছর বয়সী এক শিশুকে চিকিৎসা না দেওয়ায় দুটি বেসরকারি হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের তীব্র ভর্ৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১৮ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ হাসপাতাল দুটির কর্তৃপক্ষ ও চিকিৎসকদেরকে উদ্দেশ করে বলেন, শিশুটি দরিদ্র ছিল বলেই আপনারা তাকে উপেক্ষা করেছেন। তার পরিবারের চিকিৎসার খরচ বহনের সামর্থ্য ছিল না। আপনারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে নামের আগে ‘ডাক্তার’ লেখা বাদ দিন।

ঘটনাটি গত ১৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী এক ব্যক্তি চকলেট কিনে দেওয়ার কথা বলে চার বছরের শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন।

শিশুটিকে প্রথমে দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখানে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। পরে তাকে গাজিয়াবাদ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

শিশুটির বাবা দাবি করেন, উদ্ধার করার পর প্রায় দুই ঘণ্টা তার মেয়ে জীবিত ছিল। সময়মতো চিকিৎসা পেলে তাকে বাঁচানো সম্ভব হতো।

এ ঘটনায় তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ তদন্ত দল (এসআইটি)।

প্রধান বিচারপতি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা না থাকলেও চিকিৎসকদের উচিত ছিল শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। কিন্তু, তারা মানবিক দায়িত্ব পালন করেননি।

আদালত শাস্তিস্বরূপ হাসপাতাল দুটিকে শিশুটির পরিবারকে স্বেচ্ছায় আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে অতিরিক্ত জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, শিশুটির পরিবার প্রথমে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেওয়ার বদলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে জনরোষের মুখে ১৭ মার্চ এফআইআর দায়ের করা হয় এবং ১৮ মার্চ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তবে আদালত উল্লেখ করেছে, প্রাথমিক এফআইআরে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) এবং ধর্ষণের ধারাও অন্তর্ভুক্ত করা হয়নি। দুই বেসরকারি হাসপাতাল ও স্থানীয় পুলিশের এমন চরম উদাসীনতা ও অমানবিক আচরণ অত্যন্ত উদ্বেগজনক।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের পতন চাইলেও তা বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির মধ্য দিয়ে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক উপায়ে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ।
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা বাংলাদেশের আদলে ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি।
410021
আরও পড়ুন
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়ি নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং