ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
শেহজাদ পুনাওয়ালা। ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম আলোচিত মুখ শেহজাদ পুনাওয়ালা পদত্যাগ করেছেন। এই পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও নিজের বায়ো পরিবর্তন করেছেন পুনাওয়ালা। বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ কথাটি সরিয়ে দিয়েছেন তিনি। তবে, এখন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ কথাটি রেখেছেন। হালনাগাদ করা বায়োতে তিনি লিখেছেন, ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।

পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৭ সালে আলোচনায় আসেন তিনি। সে সময় প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন শেহজাদ। তার দাবি ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে উন্নীত করার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছিল।

কংগ্রেস ছাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং দলটির ‘জাতীয় মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি শেহজাদ পুনাওয়ালা একটি টিভি চ্যানেলে দেয়া নিজের পুরোনো সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করেন। সেখানে তিনি বলেন, সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সময় হয়েছে।

আরও পড়ুন

শেহজাদ পুনাওয়ালা ভারতের সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে টেলিভিশন বিতর্কে দল ও এর নেতৃত্বের সমালোচনা শুরু করার পর দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্য মতবিরোধ শুরু হয়।

তাহসিন পুনাওয়ালা কংগ্রেস-সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে নিয়মিত টেলিভিশন বিতর্কে অংশ নেন। আদর্শগতভাবে এখন দুই ভাই বিপরীত মেরুতে অবস্থান করলেও তারা প্রায়ই সংবাদ চ্যানেলের সরাসরি বিতর্কে মুখোমুখি হন। সেখানে একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্যবিনিময়, রাজনৈতিক কটাক্ষ ও বিদ্রূপাত্মক মন্তব্য করেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
তেলাপোকাদের নতুন এই বিক্ষোভ নিয়ন্ত্রণে গত ২০ জুলাইয়ের ঘটনা মনে রেখে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
ঘটনাটি সামনে আসার পর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়নি।
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
আরও পড়ুন
‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ