ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নেপালের সেনাবাহিনীতে ‘জেনারেল’ মর্যাদা পেলেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম
কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।

সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানকে বিশেষ এই সম্মানসূচক পদবী দেওয়া হয়। খবর ইন্ডিয়া টুডে’র।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাপ্রধানকে এই সম্মাননা প্রদানের বিষয়টি ১৯৫০ সাল থেকে চলে আসা এক ঐতিহাসিক ঐতিহ্যের ধারাবাহিকতা; যার আওতায় নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদায় ভূষিত করে আসছে।

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন জেনারেল শেঠ। দুই সেনাপ্রধানের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রাসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ।

নেপালে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক বিশ্বাস ও সুদৃঢ় সামরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অনন্য ও কালজয়ী প্রতিরক্ষা সম্পর্ককেই পুনর্নির্মাণ করছে। জেনারেল সেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন; সেখানে তারা নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

একই দিনে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সেনাসদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ এবং তাকে দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন। নেপাল সেনাবাহিনী বলেছে, জেনারেল সেঠের এই সফর নেপাল ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠান, সামরিক আলোচনা, কূটনৈতিক যোগাযোগ ও সামরিক সরঞ্জাম হস্তান্তরসহ এই সফর ভারত ও নেপালের চলমান প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বকেই ফুটিয়ে তুলছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সোমবার মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ নামের এই উদ্যোগের আওতায় ২২ ক্যারেটের সোনার আংটি পাবেন নির্ধারিত শর্ত পূরণকারী নবজাতকেরা।
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
আরও পড়ুন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির