ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপাল। ছবি: সংগৃহীত

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপাল। এই বন্যার ভয়াবহ প্রভাবের আশঙ্কায় এবার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, নেপালের বন্যার প্রভাবে ভারতের দুই রাজ্যে উচ্চ সতর্কতা জারির কারণ দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নারায়ণী-গণ্ডক নদী। নারায়ণী নদীর উৎপত্তি তিব্বত-নেপাল সীমান্তের কাছে। এটি মুস্তাং অঞ্চল দিয়ে নেপালে প্রবেশ করে। ত্রিবেণী ধামে ভারত-নেপাল সীমান্ত অতিক্রম করে নদীটি গণ্ডক নামে বিহারের বাল্মীকিনগরে পৌঁছায়।

লিভিং ওয়াটার্স মিউজিয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, বাল্মীকিনগর থেকে গণ্ডক উত্তর প্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাজিপুর ও সোনপুরে গঙ্গার সঙ্গে মিলিত হয়।

আরও পড়ুন

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) তথ্য অনুযায়ী, হিমবাহ হ্রদ থেকে পানি উপচে পড়ার কারণে তুষারধস সৃষ্টি হয়, যা পরে দেশটিতে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি করে।

নেপালের রাসুয়া জেলার ভোতে কোশি নদী দিয়ে প্রবল বেগে পানি নেমে আসে। এতে গ্রাম ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিব্বতে উৎপত্তি হওয়া ভোতে কোশি নদী একটি উজানের উপনদী, যা ত্রিশুলি নদী ব্যবস্থায় যুক্ত হয়েছে। এই নদী আবার নারায়ণী-গণ্ডক নদী অববাহিকায় প্রবাহিত হয়েছে।

নেপালের নারায়ণী নদীর পানির স্তর বাড়লে তার প্রভাব ভারতের দিকে প্রবাহিত গণ্ডক নদীতেও পড়বে। ফলে পূর্ব উত্তর প্রদেশ ও উত্তর বিহারে বন্যার ঝুঁকি বেড়েছে। নেপাল থেকে উত্তর প্রদেশে প্রবাহিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী হলো ঘাগরা বা কর্ণালি, শারদা বা কালি এবং রাপ্তি।

এ অবস্থায় বিহারে পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফফরপুর ও বৈশালীসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সীমান্তবর্তী বিহারের উত্তরতম জেলা পশ্চিম চম্পারণের বাল্মীকিনগরে অবস্থিত গণ্ডক ব্যারাজের ৩৬টি গেটের সবকটিই বুধবার খুলে দেওয়া হয়েছে।

এদিন দুপুরের দিকে বাল্মীকিনগরের গণ্ডক ব্যারাজ থেকে প্রায় ৮৬ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়। নেপাল সীমান্তবর্তী উত্তর প্রদেশের মহারাজগঞ্জ এবং এর সংলগ্ন কুশিনগর জেলাতেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগ্মাধ্যম এক্সে লিখেছেন, গণ্ডক ও নারায়ণী নদীর পানির স্তর বাড়ছে এবং এর প্রভাবে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশিনগর জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে পুরোপুরি সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
ঘটনাটি সামনে আসার পর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়নি।
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি
ভোটার তালিকা সংশোধন ইস্যু ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে চলমান আন্দোলন ক্রমশ চরম রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমান্তরালে সক্রিয়ভাবে অংশ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলেছে প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।  এ অবস্থায় কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, রাহুল গান্ধী ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং কংগ্রেস দেশে নেপাল ও বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরি করার চেষ্টা করছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এই অভিযোগ করেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি। এসময় তিনি বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজও তুলে ধরেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের বিজেপি মুখপাত্রের অভিযোগ, দিল্লির বিক্ষোভে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা দলটির উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। কংগ্রেসের উদ্দেশ্য হলো নেপাল ও বাংলাদেশের মতো অরাজকতা তৈরি করে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। বিজেপির এই অভিযোগের বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন পর্যন্ত। এদিকে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধী দলগুলোর প্রতিবাদের মধ্যেই তার নিরাপত্তা বাড়ানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির নিউ মোতি বাগ এলাকার প্রধান নির্বাচন কমিশনারের বাসভবনের বাইরে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয় এবং জ্ঞানেশ কুমারের ব্যক্তিগত নিরাপত্তাতেও অতিরিক্ত সদস্য যুক্ত করা হয়েছে। পাশপাশি আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে নয়াদিল্লিতে। পার্শ্ববর্তী প্রদেশগুলোতেও জারি করা হয়েছে সতর্কতা। সূত্রমতে, ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২৩ হাজার সদস্যকে ১০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশের দিন দিল্লিতে মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিএফ এর ২২১ কোম্পানি সদস্যকে রাজধানীজুড়ে মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন করেছে ভারতের ইউনিয়ম হোম মিনিস্ট্রি। এর বাইরে দিল্লি পুলিশের অধীনে আরও ১১০ কোম্পানি সিএপিএফ সদস্য থাকবে। এছাড়াও, বিক্ষোভের সময় দিল্লি পুলিশের আরও ২০ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেইসঙ্গে দিল্লির সীমান্তজুড়ে শক্ত নজরদারি করা হচ্ছে বলেও জানা গেছে একাধিক সূত্রে। নয়াদিল্লির সব মেট্রোস্টেশন ও প্রয়োজন অনুযায়ী সব মার্কেটও বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানা গেছে। বিরোধীদের বিক্ষোভ ঘিরে কয়েক স্তরের ব্যারিকেডের পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজধানীজুড়েই সচল থাকবে ক্যামেরার ফেস রেকগনিশন নজরদারি। এ সময় জরুরি অবস্থায় আদেশ জারির ক্ষমতাও দেওয়া থাকবে ম্যাজিস্ট্রেটদের হাতে। বিক্ষোভের সময় পূর্ণ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোর প্রশাসনকে। আরটিভি/এসএইচএম
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
ভারতের ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে দেশজুড়ে অসন্তোষ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার এই আন্দোলনে যোগ দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ।
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
ভারতের পশ্চিমবঙ্গে মাদরাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ‘মাদরাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদরাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, তারপর প্রেম ও বিয়ে। ভালোবাসার মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন থাইল্যান্ডের নাগরিক উপসর্ন। 
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
আরও পড়ুন
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি