ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে সাড়ে ১৫ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকে ধরা নারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম
বাংলাদেশ থেকে পাচারের সময় বড় একটি সোনার চালান আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচারের সময় বড় একটি সোনার চালান আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রায় সাড়ে ১৫ কেজি সোনার ওই চালানটি নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন এক নারী চোরাকারবারি।

রোববার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএফ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানিপুর বর্ডার আউটপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনাসহ এক নারীকে আটক করা হয়েছে।

রোববার ভোররাতে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা নিয়মিত টহল দেয়ার সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনার বিস্কুট। ভারতে এই সোনার আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি। আর বাংলাদেশি মুদ্রায় সোনার বিস্কুটগুলোর মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

আরও পড়ুন

আটকের পরপরই ওই নারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিএসএফ কর্মকর্তারা। পরে তাকে তুলে দেওয়া হয় স্থানীয় থানার পুলিশের হাতে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে সোনা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। সোনার বিশাল এই চালান আটক হওয়ার পর সীমান্তে চোরাচালান রুখতে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই চোরাচালানের পেছনে বড় কোনও সক্রিয় চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা।
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
আরও পড়ুন
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম