ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে পাচারকালে ভারতে উদ্ধার ১১ কেজির বেশি সোনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা। বাংলাদেশের দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৭ কোটি রুপির ( বাংলাদেশি প্রায় ২২ কোটি ১১ লাখ টাকা) বেশি অর্থমূল্যের সোনা।

বিএসএফ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের ওপর দিয়ে কাপড়ে মুড়িয়ে সোনার বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। তৎপর হয়ে ওই চোরাচালানিকে ধাওয়া করে গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানরা।

তার কাছে উদ্ধার হয় ৮৯টি সোনার বিস্কুট। যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতে যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০০ রুপি।

মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তে দ্বিতীয় দ্বিতীয়বার উদ্ধার হলো বিপুল পরিমাণে সোনা। এর আগে নদীয়া জেলার সীমান্তেই উদ্ধার হয় প্রায় ৩২ কোটি রুপির সোনা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
ভারতের কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শুধু মাত্র মুসলিম হওয়ায় মারধর ও ধর্মীয় বিদ্বেষমূলক গালাগাল করার অভিযোগ উঠেছে।
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
কন্ডাক্টরের ভূমিকায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দিয়েছেন তিনি।
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গনেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
আরও পড়ুন
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো বক্তব্য
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা