ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে শি’র ‘রহস্যময়’ গাড়িবহর ঘিরে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত

ব্রিকস সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে আসার আগেই নজর কাড়ে তার বিশেষ গাড়িবহর। কালো কাপড়ে সম্পূর্ণ ঢাকা কয়েকটি গাড়ি রাজধানীর সড়কে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদারের মধ্যেই আলোচনায় এসেছে তার বিশেষ গাড়িবহর। শি শহরে পৌঁছানোর আগেই তার সরকারি গাড়িবহরের কয়েকটি গাড়ি কালো কাপড় দিয়ে সম্পূর্ণ ঢেকে পরিবহন করতে দেখা যায়।

মোড়ানো গাড়িগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। গাড়িগুলো কী ধরনের এবং কেন সেগুলো এভাবে আড়াল করা হয়েছে—তা নিয়ে তৈরি হয় মানুষের কৌতূহল।

তবে সংশ্লিষ্ট বিষয়টি মূলত নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার অংশ বলেই ধারণা করা হচ্ছে। শি জিনপিংয়ের ব্যবহৃত বিশেষায়িত রাষ্ট্রীয় গাড়ি ‘হংছি এন৭০১’ তার সফরের আগেই ভারতে পাঠানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়।

বিদেশ সফরে রাষ্ট্রপ্রধানের নিজস্ব নিরাপত্তাবেষ্টিত গাড়ি আগে থেকেই আয়োজক দেশে পাঠানো নতুন কোনো ঘটনা নয়। সাধারণত কার্গো বিমান থেকে নামানোর পর কিংবা বিমানবন্দর থেকে নির্দিষ্ট স্থানে নেওয়ার সময় এসব গাড়ি ফ্ল্যাটবেড ক্যারিয়ার বা বিশেষ পরিবহনযানে করে নেওয়া হয়।

পরিবহনের সময় গাড়িকে ধুলাবালি, বৃষ্টি, অতিরিক্ত রোদ কিংবা সম্ভাব্য ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে রাখা হতে পারে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষায়িত রাষ্ট্রীয় গাড়ি প্রকাশ্যে পরিবহনের সময় সেটির ছবি তোলা, নকশা পর্যবেক্ষণ কিংবা নিরাপত্তা-সংক্রান্ত বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখার সুযোগ কমাতেও এ ধরনের আবরণ ব্যবহার করা হতে পারে। ফলে দিল্লিতে গাড়িগুলো ঢেকে পরিবহনের ঘটনাটি কোনো আকস্মিক নিরাপত্তা পরিস্থিতির প্রতিক্রিয়া নয়; বরং বিশেষায়িত রাষ্ট্রীয় গাড়ি পরিবহনের স্বাভাবিক নিরাপত্তাব্যবস্থার অংশ বলেই মনে করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্টের ব্যবহৃত প্রধান গাড়ি হিসেবে পরিচিত ‘হংছি এন৭০১’। চীনের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হংছি বিশেষভাবে এই লিমুজিন তৈরি করেছে। ‘হংছি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’।

এটি সাধারণ ক্রেতাদের জন্য বাজারে থাকা কোনো বিলাসবহুল গাড়ি নয়। চীনের শীর্ষ নেতৃত্বের ব্যবহারের কথা মাথায় রেখে বিশেষ উদ্দেশ্যে গাড়িটি তৈরি করা হয়েছে। গাড়িটির কারিগরি ও নিরাপত্তা-সংক্রান্ত অধিকাংশ তথ্য প্রকাশ্যে না থাকায় এটি নিয়ে রয়েছে বাড়তি রহস্য।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এন৭০১-এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ মিটার বা ১৮ ফুটের কাছাকাছি। বড় আকৃতির এই লিমুজিনে হংছির পরিচিত বড় গ্রিলের পাশাপাশি ‘লাল পতাকা’ প্রতীক দেখা যায়।

গাড়িটি ভারী বর্মসজ্জিত বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী বডি কাঠামো এবং বিশেষ সুরক্ষিত চাকা ও টায়ার ব্যবহারের কথা বলা হয়। কিছু প্রতিবেদনে বিস্ফোরণ ও রাসায়নিক হামলা মোকাবিলার সক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবির সবগুলো হংছি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এন৭০১-এর ইঞ্জিন নিয়েও বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। কোথাও গাড়িটিতে ৬.০ লিটারের ভি১২ ইঞ্জিন এবং প্রায় ৪০৮ হর্সপাওয়ার ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। তবে গাড়িটির পূর্ণাঙ্গ কারিগরি বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি।

গাড়িটির বৈশিষ্ট্য নিয়ে এই গোপনীয়তাই ‘হংছি এন৭০১’-কে সাধারণ গাড়িপ্রেমী থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় করে তুলেছে। আর দিল্লির রাস্তায় কালো কাপড়ে মোড়ানো অবস্থায় গাড়িগুলো দেখা যাওয়ার পর সেই কৌতূহল আরও বেড়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
কন্ডাক্টরের ভূমিকায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দিয়েছেন তিনি।
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গনেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার চরম খেসারত দিতে হয়েছে এক তরুণীকে। প্রতিশোধ নিতে লোক ভাড়া করে তাকে গণধর্ষণ করিয়েছেন ওই বন্ধুর স্ত্রী।  
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন সৌভিক দত্ত নামে এক যুবক। কিন্তু পরদিন স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস। অভিযোগ—মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। চালানের ছবি দেখেই অবাক সৌভিক। কারণ, পেছনে কোনো যাত্রীই ছিলেন না; ছিল একটি গিটার।
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
আরও পড়ুন
বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
শি’র দিল্লি সফরের মাঝেই ভারতের সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে