ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পেট থেকে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতিসহ ২০টি অস্বাভাবিক বস্তু অপসারণ করেছেন চিকিৎসকরা। বিরল এ ঘটনায় হতবাক হয়ে গেছেন চিকিৎসকরাও।

গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নারসারাওপেটের মাতশ্রী প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। পেটলুরিভারিপালেম গ্রামের ওই নারী তীব্র বুকব্যথা ও অস্বস্তি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে আসেন।

হাসপাতালে পৌঁছানোর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। এতে তার পাকস্থলীর ভেতরে বেশ কিছু অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে ডা. পি. রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি সার্জিক্যাল দল ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করে বস্তুগুলো বের করে আনে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ প্রক্রিয়ায় অত্যন্ত সতর্কতার সঙ্গে পাকস্থলী থেকে সবগুলো বস্তু অপসারণ করা হয়।

উদ্ধার করা ১৪টি কলমের মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার। এছাড়া একটি কলমের ক্যাপ খোলা অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের মতে, এ ধরনের বস্তু পাকস্থলীতে থাকলে অভ্যন্তরীণ আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে ওই নারীর পাকস্থলীর ভেতরে বেশ কয়েকটি কলমসহ অন্যান্য বস্তু দেখা যায়।

ডা. রামচন্দ্র রেড্ডি জানান, ওই নারী কীভাবে এত বিপুলসংখ্যক অস্বাভাবিক বস্তু গিলে ফেলেছেন, তা এখনও স্পষ্ট নয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সূত্র: রয়টার্স, জিও নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় বন্দি নারী জেলার
ভারতের রাজস্থানে নিজের বাসার কাজ ও দুই সন্তানের দেখভালের জন্য কারাগার থেকে দুই নারী কয়েদিকে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক সাবেক নারী জেলার।
বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় বন্দি নারী জেলার
‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, মাস্কের তীব্র বিদ্রুপ
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি পেতে দেরি হওয়ায় দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিকে কটাক্ষ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।
‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, মাস্কের তীব্র বিদ্রুপ
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। রাজধানী জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়; বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে চার শতাধিক ব্যক্তিকে।
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
তেলাপোকাদের নতুন এই বিক্ষোভ নিয়ন্ত্রণে গত ২০ জুলাইয়ের ঘটনা মনে রেখে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
আরও পড়ুন
বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় বন্দি নারী জেলার
‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, মাস্কের তীব্র বিদ্রুপ
অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন