ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে: সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। একই সঙ্গে দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত তাদের মুক্তি দাবি করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, দেশজুড়ে বর্তমানে এক ধরনের ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে।

এক্সে দেওয়ার এক বার্তায় তিনি বলেন রোববার (১১ অক্টোবর) মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালন করবেন।

বার্তায় তিনি বলেন, শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আগের দিন পোস্ট দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে এসেছেন দেখে খুশি হয়েছিলেন জানিয়ে ওয়াংচুক বলেন, পরে জানতে পেরেছেন তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে যেন রণসাজে সাজিয়েছে ভারত সরকার। হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য, মেট্রো স্টেশন ও রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ ঠেকানোর প্রাণান্ত চেষ্টা চালানো হয়েছে। সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর প্রায় সব নেতাকে আটক করা হয়েছে।

আন্দোলনে সংহতি জানানো সাবেক ৪ মুখ্যমন্ত্রীকেও আটক করেছে দিল্লি পুলিশ। তারা হলেন- পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনরাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকার।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তার মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর।
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
সামাজিক যোগাযগমাধ্যমে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি